logo
সুপ্রবাস

গ্রিসের মেনোলাদায় বাংলাদেশিদের বাসস্থান ও স্বাস্থ্যসেবা উন্নয়নে বৈঠক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ ডিসেম্বর ২০২৪
Copied!
গ্রিসের মেনোলাদায় বাংলাদেশিদের বাসস্থান ও স্বাস্থ্যসেবা উন্নয়নে বৈঠক
ছবি: সংগৃহীত

গ্রিসের মেনোলাদায় বসবাসকারী বাংলাদেশিদের বাসস্থান ও স্বাস্থ্য সেবা উন্নয়নে স্থানীয় ভাইস মেয়রের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গ্রিসে বসবাসকারী বাংলাদেশিদের একটি বড় অংশ মেনোলাদা ও লাপ্পা এলাকায় কৃষি খাতে নিয়োজিত। তারা কৃষি খাতে ব্যাপক ভূমিকা রাখছেন। পাশাপাশি তারা বাংলাদেশেও পাঠাচ্ছেন রেমিট্যান্স। কিন্তু সেখানে প্রবাসী অনেকেই মানবেতর জীবন যাপন করছেন।

এমন পরিস্থিতিতে মেনোলাদার ভাইস মেয়র স্কাভেনিতিস গিওরগিওসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা ও দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম।

এ সময় ভাইস মেয়র গ্রিসের কৃষি খাতে ও অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান তুলে ধরে প্রশংসা করেন। এ ছাড়া, বাংলাদেশি কর্মী বাড়ানোর পাশাপাশি তাদের বাসস্থান ও স্বাস্থ্য সেবা উন্নয়নের আশ্বাস দেন।

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৮ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৮ দিন আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১০ দিন আগে