logo
সুপ্রবাস

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১ ঘণ্টা আগে
Copied!
বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন অধ্যাপক ড. শাহেদা ওবায়েদ।

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিডনির লাকেম্বায় ধানসিঁড়ি রেস্টুরেন্টের হলরুমে গত ১ মে (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এ সেমিনারটি দেশের শিক্ষার গুণগত রূপান্তর নিয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনার এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।

‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় শাহেদা ওবায়েদ বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন ও মেধাবিকাশ নিশ্চিত করতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশে পরিচালনা করা অপরিহার্য।

তিনি তার মূল প্রবন্ধে দেশের শিক্ষাখাতের বর্তমান চ্যালেঞ্জ,সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরেন। বিশেষভাবে তিনি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এসব খাতে নিরপেক্ষতা নিশ্চিত না হলে প্রকৃত মেধা ও দক্ষতার বিকাশ বাধাগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, বিশ্ব প্রতিযোগিতার এই যুগে শিক্ষাকে কেবল জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষতা, উদ্ভাবন ও মূল্যবোধভিত্তিক মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, শিক্ষক, এডুকেশন প্রোভাইডার, শিক্ষা সহায়তাকারী সংস্থা, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনারটি বৈচিত্র্যময় ও সমৃদ্ধ হয়ে ওঠে।

আলোচনায় সভাপতিত্ব করেন রিলায়াবল কলেজ অব নার্সিংয়ের প্রধান নির্বাহী ও অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন।

ভয়েস অফ সিডনির সম্পাদক অর্ক হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনায় বক্তারা বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার সম্প্রসারণ, আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, গবেষণা ও পেশাগত দক্ষতাকে দেশের শিক্ষাখাতে কার্যকরভাবে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

সেমিনারে উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রস্তাবনার মধ্যে ছিল—প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের বেতন-ভাতা ও পেশাগত সুবিধা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং উন্নত দেশ, বিশেষ করে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করা। পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার, শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা এবং সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা নীতির মৌলিক পরিবর্তন না করে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা জোর দিয়ে বলেন, একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি তার শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মান অবনতি হলে জাতি পিছিয়ে পড়ে, আর শিক্ষার উৎকর্ষ জাতিকে শক্তিশালী, উদ্ভাবনী ও আত্মনির্ভর করে তোলে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণাভিত্তিক নীতিনির্ধারণ এবং জবাবদিহিমূলক বাস্তবায়ন কাঠামো গড়ে তোলাই হতে পারে বাংলাদেশের শিক্ষাখাতের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।

সেমিনারে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন বিজ্ঞানী ড. হুমায়ের চৌধুরী রানা, ড. ওয়ালিউল ইসলাম, ড. নার্গিস বানু, আইন বিশেষজ্ঞ ড. মো: সিরাজুল হক, কমিউনিটির সিনিয়র সিটিজেন গামা আবদুল কাদির, শিক্ষাবিদ আরিফুর রহমান খাদেম, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর শিরিন আক্তার, একুশ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক আব্রাহাম লিংকন, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, অস্ট্রেলিয়ান লিবারেল পার্টির নেতা ও জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জাকির আলম লেনিন, বিএনপির অস্ট্রেলিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি এ কে এম ফজলুল হক শফিক, দ্য গ্লোবাল এডুকেশন হাব সিডনির প্রধান নির্বাহী বেলাল হোসেন ঢালী, স্টাডি অস্ট্রেলিয়া এডুকেশন উইথ ভিসার প্রধান নির্বাহী হাজী মোহাম্মাদ দেলোওয়ার হোসেন প্রমুখ।

আরও বক্তব্য দেন বিএনপির অস্ট্রেলিয়া শাখার সহসভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, রুহুল আহমেদ সওদাগর, মোহাম্মাদ আলী সিকদার, নবধারা নিউজের সম্পাদক আবুল কালাম আজাদ, দিনলিপি অনলাইন নিউজের প্রধান সম্পাদক এস এম দিদার হোসেন, দিলারা জাহান, এহতেশামুল মুজিব মৃদুল, পলি ফরহাদ, আরফিনা মিতা, আতিক হেলাল, জাহাঙ্গীর আলম, ফাহমিদা খোন্দকার এবং অভিনেতা আশরাফ কবির প্রমুখ।

প্রবাসী পত্রিকা ‘বিদেশ বাংলা’ ও ‘ভয়েস অফ সিডনি’ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসী অভিভাবক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এক প্রাণবন্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের জ্ঞানভিত্তিক ও নীতিনির্ধারণী আয়োজন ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিকীকরণে কার্যকর ভূমিকা রাখবে এবং প্রবাসী কমিউনিটির সম্পৃক্ততা দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও দেখুন

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

শাহেদা ওবায়েদ তার মূল প্রবন্ধে দেশের শিক্ষাখাতের বর্তমান চ্যালেঞ্জ,সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরেন। বিশেষভাবে তিনি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

১ ঘণ্টা আগে

প্যারিসে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ

প্যারিসে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ

অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বর্তমান বিশ্বে সাংবাদিকতার সামনে থাকা চ্যালেঞ্জ, ভুয়া তথ্যের বিস্তার, মতপ্রকাশের ওপর চাপ এবং নির্যাতিত সাংবাদিকদের সুরক্ষার বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

১ ঘণ্টা আগে

ওয়াশিংটনে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সংবর্ধনা দিয়েছে এবিবিসি

ওয়াশিংটনে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সংবর্ধনা দিয়েছে এবিবিসি

সংবর্ধনা অনুষ্ঠিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের ঐতিহাসিক প্রধান কার্যালয়ের ছাদে, যা শতাধিক বছরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান।

১ দিন আগে

সিডনি বিল্ড এক্সপোতে সবুজ ছাদে ভবিষ্যৎ নির্মাণের পথ নির্দেশনা

সিডনি বিল্ড এক্সপোতে সবুজ ছাদে ভবিষ্যৎ নির্মাণের পথ নির্দেশনা

আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, যারা ডেটা সেন্টার বা বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিকল্পনা করছেন, তাদের জন্য এ ধরনের উদ্ভাবনী ধারণা প্রকল্পের দক্ষতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১ দিন আগে