logo
সুপ্রবাস

চীনের চিয়াংশি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ ডিসেম্বর ২০২৪
Copied!
চীনের চিয়াংশি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ
উৎসবে চীন, বাংলাদেশ, মরক্কো, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, মাদাগাস্কার, গিনি, ঘানা, নামিবিয়া ও লাইবেরিয়াসহ ২৩টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ছবি: সংগৃহীত

চীনের ‘চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’ বিশ্ববিদ্যালয়ের অষ্টম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাছিয়াও গার্ডেনের উত্তর অঞ্চলের রাইজিং স্কয়ারে অনুষ্ঠিত হয়। মরক্কোর শিক্ষার্থী রেডা বেহজাদে এবং চীনের শিক্ষার্থী লিও শিয়াওইউ এর যৌথ উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ফ্যাং ইউমিং।

উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের নানা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলার মাধ্যমে স্টল সাজান। এতে স্টলটিকে মনে হয়েছিল চীনের বুকে যেন এক টুকরো বাংলাদেশ।

বাংলাদেশের স্টল সাজানো হয় লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়েল বেঙ্গল টাইগার, দেশীয় দর্শনীয় স্থানের ছবির মাধ্যমে। খাবারের তালিকায় স্থান পায় বিরিয়ানি, হরেক রকমের পিঠা, পুডিং, ফিরনি, পিয়াজু, আলুর চপ, বেগুনি, ছুলা, চিকেন কারিসহ নানা পদের দেশিয় খাবার।

বাংলাদেশ স্টলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিএইচডি গবেষক গোলাম শাহরিয়া, মো. শামীম হোসেন, মাস্টার্স শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, সেলিম পারভেজ, খাদিজা আক্তারসহ অন্যরা।

উৎসবে বাংলাদেশ, চীন, মরক্কো, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, মাদাগাস্কার, গিনি, ঘানা, নামিবিয়া ও লাইবেরিয়াসহ ২৩টি দেশ অংশগ্রহণ করে। এসব দেশ থেকে আগত শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নিজ দেশের নৃতাত্ত্বিক কারুশিল্প, খেলাধুলার ক্রিয়াকলাপ এবং বিশেষ রান্নার মাধ্যমে দেশের সংস্কৃতি ও স্থানীয় রীতিনীতি প্রদর্শন করেন।

২ হাজারের বেশি চীনা, বিদেশি শিক্ষক ও শিক্ষার্থী এই সাংস্কৃতিক উৎসব উপভোগ করেন।

আরও দেখুন

ফ্রান্সে লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভকে সম্মাননা প্রদান

ফ্রান্সে লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভকে সম্মাননা প্রদান

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, দেশে ফিরে গিয়েও শাহাবুদ্দিন শুভ তার সৃজনশীলতা, সাংবাদিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের উন্নয়ন এবং প্রবাসীদের সঙ্গে সেতুবন্ধন রচনায় ভূমিকা রাখবেন।

২ দিন আগে

সিঙ্গাপুরে মে ডে অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী বাংলাদেশি মেহেদী হাসান

সিঙ্গাপুরে মে ডে অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী বাংলাদেশি মেহেদী হাসান

মো. মেহেদী হাসান এনটিইউসি মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টারকে (এমডব্লিউসি) সক্রিয়ভাবে সমর্থন করার মাধ্যমে অভিবাসী কর্মীদের কাছে তিনি নিবেদিতপ্রাণ। তিনি নিয়মিতভাবে সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেন, কীভাবে এমডব্লিউসির সদস্যপদ অভিবাসী কর্মীদের দৈনন্দিন জীবনে উপকার করবে।

২ দিন আগে

সিডনিতে রেজওয়ানা চৌধুরী বন্যার কনসার্ট, রবীন্দ্রজয়ন্তীতে সুর, সংস্কৃতি ও আবেগের অনন্য সন্ধ্যা

সিডনিতে রেজওয়ানা চৌধুরী বন্যার কনসার্ট, রবীন্দ্রজয়ন্তীতে সুর, সংস্কৃতি ও আবেগের অনন্য সন্ধ্যা

কনসার্টের প্রথম পর্বে রেজওয়ানা চৌধুরী বন্যা নিজের পছন্দের তালিকা থেকে একের পর এক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। প্রতিটি গানের আগে তিনি সংক্ষেপে গানটির প্রেক্ষাপট ও রবীন্দ্রনাথের ভাবনা তুলে ধরেন, যা দর্শকদের সঙ্গে শিল্পীর সংযোগকে আরও গভীর করে তোলে।

৪ দিন আগে

চতুর্থ মেয়াদে টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন লুৎফুর রহমান

চতুর্থ মেয়াদে টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন লুৎফুর রহমান

লুৎফুর রহমান ৩৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির সিরাজুল ইসলাম পেয়েছেন ১৯ হাজার ৪৫৪ ভোট। গ্রিন পার্টির হিরা খান পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট।

৬ দিন আগে