logo
সুপ্রবাস

বার্সেলোনায় একুশ উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ মার্চ ২০২৫
Copied!
বার্সেলোনায় একুশ উদ্‌যাপন

স্পেনের বার্সেলোনায় সম্মিলিত বাংলাদেশি কমিউনিটির ব্যানারে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে মেলা ’২৫। একুশ উদ্‌যাপনের জন্য রামলা দে রাভালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীরা অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ ছাড়া, দিনটি উদ্‌যাপন উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি—যেমন; বর্ণমালা র‍্যালি, আলোচনা সভা, শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একুশে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণীসহ বসানো হয় দেশীয় খাবারের ষ্টল।

২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হওয়া একুশে মেলার অনুষ্ঠানে একে একে বার্সেলোনা পার্লামেন্ট, সিটি কাউন্সিল, চায়নিজ ও শ্রীলংকান কাউন্সেলর, কাসা এসিয়া, স্পেনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা ভাষাশহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। আলোচনা সভায় সখাপতিত্ব করেন একুশে মেলার সমন্বয়ক লোকমান হোসেন। পরিচালনা করেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি। উপস্থাপক সহযোগী হিসেবে ছিলেন মোস্তাক আলী ও নিগার হোসাইন।

আলোচনা সভার শুরুতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির সংক্ষিপ্ত ইতিহাস স্প্যানিশ ভাষায় তুলে ধরেন আইনজীবী মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বার্সেলোনা সিটি কাউন্সিল প্রধান আলবের্ত বাতিয়ে বাস্তারদাস, বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, বার্সেলোনায় চীনের কাউন্সেলর ইয়ং জং, শ্রীলংকান কাউন্সেলর আগুস্তিন লানাস, সিটি কাউন্সিলর ইভান পেরা, কাতালোনিয়া সংসদ সদস্য আর্নেস্টো ক্যারিয়ন, রাভাল জোনের মসোস পুলিশের সাবইন্সপেক্টর কার্লোস কাবাস মারেনো, গোয়ারদিয়া পুলিশপ্রধান খুয়ান ফ্যান্দাডেড, কাছা এশিয়ার সংস্কৃতি সম্পাদক গায়েলি পাতিন লালই।

আলোচনা অনুষ্ঠানের পরে সায়মা ইসলামের পরিচালনায় মঞ্চে নাটিকা পরিবেশন করে বার্সেলোনার বাংলাদেশি শিশু-কিশোররা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারির জনপ্রিয় গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী রাজু গাজী, অহনা দিবা, অমি রহমান এবং তাঁর গানের ব্যান্ড। এরপর মিরন নাজমুলের পরিচালনায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতারা পুরস্কার তুলে দেন। এ ছাড়া একুশের ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মধ্যে মেডেল, ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ফাইনাল, রানার্সআপ ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নুরুল ওয়াহিদ, সাহাদুল সুহেদ, আলাউদ্দিন হক নেছা, আবদুল বাছিত কাওছার, বনি হায়দার মান্না, নবিনুল হক, আবুল কাসেম, মোহাম্মদ জুয়েল, শিপলু আহমেদ নিয়াজী, জসিম উদ্দিন, সাজিদুর রহমান সুহেল, মনোয়ার পাশা, আযমান আলী, তুতিউর রহমান, এইচ এম রায়হান, ইফতেকার হোসেন কাসেম, জানু হক, শিউলী আক্তার, খোরশেদ আলম বাদল, মোশারফ বেপারী, আবদুল আলিম, জাকির হোসেন, সাইফুল ইসলাম, আবু জাফর মাসুদ হাওলাদার, শামীম হাওলাদার, নজরুল হক অপি, সুমন সাহা, রফিক উদ্দিন, লালন আবদুর রাজ্জাক লিটন, আক্কাস মিয়া, আতিকুর রহমান লিটু, শাহ আলম স্বাধীন, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন চৌধুরী, মহি উদ্দিন কিশোর, রবিন ফরাজ, মনির হোসাইন, নুরুজ্জামান, আবদুল হাকিম, সেলিম আহমদ লালন, হানিফ শরীফ, আমিন আলী রফিক, ময়েজ উদ্দিন, মোহন রহমান, এলাইস মিয়া, ওয়াহিদুর রহমান শিপলু, আবদুল জব্বার খচরু, রিন্টু নাথ চৌধুরী, গিয়াস উদ্দিন, মইনুদ্দিন আহমদ ফুয়াদ, সালাউদ্দীন ভূঁইয়া তুষার, জাহাঙ্গীর আলম, আবু তুহিন, সুমন হোসেন, আবুল কালাম প্রমুখ।
এ ছাড়া, আয়োজক সহযোগী মোহামেদ কামরুল, ফয়সাল মোল্লা, নুরে আমিন টোকন, ছালাহ উদ্দিন, লায়েবুর রহমান, লুৎফুর রহমান সুমন, রেদওয়ান হোসেন, সায়মা ইসলাম, জাফার হোসেন উপস্থিত ছিলেন।

বার্সেলোনায় সম্মিলিত প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে দ্বিতীয়বারের মতো একুশে মেলায় অস্থায়ী শহীদ মিনারে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ দূতাবাস, বার্সেলোনার কনসুলার, সিটি কাউন্সিল, কাতালোনিয়া পার্লামেন্ট, চীন কনসু৵লেট বার্সেলোনা, শ্রীলঙ্কান কনসু৵লেট বার্সেলোনা, স্প্যানিশ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কাসা এশিয়া, স্পেন বাংলা প্রেসক্লাব, বাংলা স্কুল বার্সেলোনা, অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া, বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়া, বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন স্পেন, বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনা, বাংলাদেশ বন্ধুসুলভ মহিলা সংগঠন কাতালোনিয়া, অ্যাসোসিয়েশন কোলতুরাল হিন্দু, বাংলাদেশ কমিউনিটি শান্তাকলমা, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন স্পেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন বার্সেলোনা, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট বার্সেলোনা, মাদারীপুর জেলা সমিতি, স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন স্পেন, বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়েশন এন স্পেন, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ঢাকা জেলা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিবচর উপজেলা পরিবার, বিশ্বনাথ আইডিয়াল অ্যাসোসিয়েশন, মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্হা, ভয়েজ অব বার্সেলোনা, কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা, বাংলাদেশ কমিউনিটি সেন্টার।

আরও দেখুন

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, "কুয়ালালামপুরের এই হাংতুয়া এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের দেশি খাবারের আসল স্বাদ দেওয়ার জন্য আমরা মেজবান রেস্টুরেন্ট করেছি। যেহেতু এখানে বসবাসরত বাংলাদেশির মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের মানুষ। তাই আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা খাবারও পরিবেশন করব।

২ দিন আগে

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বিগত বছরগুলোর মতো এবারও বার্লিনের বেঙ্গলিশে কুলটর ফোরামের উদ্যোগে এ উৎসবে শরিক হয়েছিলেন জার্মানপ্রবাসী বাংলাদেশিরা। নারীরা লাল শাড়ি, কপালে টিপ, খোঁপায় রঙিন ফুল ও দেশীয় অলংকার পরে উৎসবে অংশ নেন। পুরুষেরা পরেন লুঙ্গি, ফতুয়া। মাথায় বাঁধেন গামছা।

২ দিন আগে

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

সভায় বক্তারা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।

৩ দিন আগে

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

দূতাবাস বলছে, চলমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকায় এবং এর ফলে কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় এই সহায়তা কুয়েতের কৌশলগত খাদ্য মজুত শক্তিশালীকরণ এবং জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

৩ দিন আগে