logo
সুপ্রবাস

তুরস্কে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ ডিসেম্বর ২০২৪
Copied!
তুরস্কে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
তুরস্কে জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালন করেছে বাংলাদেশ দূতাবাস। ছবি: বাংলাদেশ দূতাবাস, আঙ্কারা

তুরস্কের রাজধানী আঙ্কারায় ‘আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ পালন করেছে বাংলাদেশ দূতাবাস।

১৮ ডিসেম্বর (বুধবার) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং দেশ, জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করা হয়।

আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান তাঁর বক্তব্যে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ এবং দেশের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ততা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে কিছু প্রস্তাবনা পেশ করেন।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক তাঁর বক্তব্যের শুরুতে এবারের প্রতিপাদ্য ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’-এর ওপর আলোকপাত করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের ত্যাগ ও অনন্য অবদানের কথা উপস্থিত সবাইকে অবহিত করেন।

আমানুল হক বলেন, প্রবাসী কর্মীদের রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের দ্বিতীয় বৃহত্তম উৎস। দেশ গড়ার কারিগর প্রবাসীরা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বাংলাদেশ দূতাবাস, আঙ্কারা তুরস্কে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে তুরস্কের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং প্রতিষ্ঠানের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী অংশগ্রহণ করেন এবং তার সঙ্গে বাংলাদেশের দক্ষ জনশক্তি কর্মসংস্থানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। তিনি প্রবাসীদের অধিকার, সুরক্ষা, কল্যাণ ও দ্রুততর সেবা নিশ্চিতকরণ এবং অভিবাসন ব্যবস্থাপনা আরও সুসমন্বিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বিজয়ের মাসে জাতীয় বিজয় দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের আগামী ২৮ ডিসেম্বর বিকেল ৬টায় দূতাবাস প্রাঙ্গণে আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এরপর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত

কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত

গতকাল বুধবার (৩ জুন) ভোরে কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ৫ জন বাংলাদেশি নাগরিক আহত হন। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন রয়েছেন।

১৩ ঘণ্টা আগে

আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি পদে বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি পদে বাংলাদেশ

সম্মেলনের সহসভাপতি হিসেবে বাংলাদেশ শ্রমিক অধিকার ও কর্মসংস্থানসংক্রান্ত বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আইএলওর সদস্যরাষ্ট্রগুলো এবং অংশীজনদের মধ্যে নীতিগত ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করবে।

২ দিন আগে

মালয়েশিয়ায় বিভিন্ন জেলার প্রবাসীদের নিয়ে ক্রিকেট টুনামেন্ট, চ্যাম্পিয়ন কুমিল্লা

মালয়েশিয়ায় বিভিন্ন জেলার প্রবাসীদের নিয়ে ক্রিকেট টুনামেন্ট, চ্যাম্পিয়ন কুমিল্লা

নরসিংদী জেলা দলের সমর্থকদের হতাশ করে ২০ রানের ব্যবধানে জয় তুলে নেয় কুমিল্লা। এই নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ জেলা চ্যাম্পিয়ন ট্রপিতে টানা দ্বিতীবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলার প্রবাসীদের দল 'কুমিল্লা ভিক্টোরিয়ান্স'।

২ দিন আগে

মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের উদ্যোগে মে দিবস পালন

মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের উদ্যোগে মে দিবস পালন

অনুষ্ঠানে মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের (এমডব্লিউএস) পক্ষ থেকে মে দিবস পালনে কালচার শোর মাধ্যমে অভিবাসী কর্মীদের প্রতিভা তুলে ধরা হয়। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আওয়ার মিলস ম্যাটার’। মূলত অভিবাসী কর্মীদের কঠোর পরিশ্রম, প্রতিভাকে সম্মান জানাতে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪ দিন আগে