মাহবুব সরকার, আবুধাবি থেকে

সংযুক্ত আরব আমিরাতে তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ি ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির বার্ষিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) আবুধাবির লেক পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল র্যাফেল ড্র, ফটোসেশন, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও নৈশভোজ।

অসহায় ও সুবিধা বঞ্চিতদের সাহায্যের পাশাপাশি পারস্পরিক সহযোগিতায় সবসময় পাশে থাকার অঙ্গীকার নিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সম্মানিত অতিথি সাংবাদিক জাহাঙ্গির কবির বাপ্পী, সিনিয়র সদস্য সাজ্জাদুল ইসলাম চৌধুরী (সেলিম), মাসুদুল ইসলাম চৌধুরী সেলিম, মোজাফ্ফর চৌধুরী, মুহাম্মদ জানে আলম চৌধুরী, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ ইসমাইল চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী ও মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় দুস্থদের চিকিৎসা সহায়তা প্রদানের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ি ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরী বাড়িবাসীদের সংগঠন।

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।