logo
সুপ্রবাস

আবুধাবিতে খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৮ জানুয়ারি ২০২৬
Copied!
আবুধাবিতে খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সমিতির উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আবুধাবিতে সমিতির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, একজন সাধারণ গৃহিণী মা থেকে রাজনৈতিক জীবনে পদার্পণ, আগ্রাসী ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেত্রী হয়ে ওঠা, তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া আমাদের জাতীয় জীবনে নিসন্দেহে উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুকরণীয় হয়ে বেঁচে থাকবেন।

তিনি আরও বলেন, তার সততা, ন্যায় নীতি ও আদর্শ আমাদের সবাইকে অনুসরণ করা উচিত।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির আবুধাবি শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ আবুল বশর সিআইপি।

Condolences in Abu Dhabi 2

শোক প্রকাশ করে বক্তব্য দেন সমিতির সহ সভাপতি নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ও বিএনপির আবুধাবি শাখার সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক নূর হোসেন সুমন, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন খান ও সাখাওত হোসেন বকুল।

শোক সভায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহবুবুল আলম, প্রকৌশলী লুৎফর রহমান সুমন, বিএনপির ইউএই শাখার নেতা আমিনুল ইসলাম টিপু, ইকবাল হোসেন, মীর নাসির উদ্দিন, সাগর হোসেন সাগর, গাজী সেলিম, সেলিম উল্লাহ, ইলিয়াস ভূঁইয়া, আবু তাহের, জিয়া উদ্দিন বাবলু, ফারুক আফসারি, হেলাল উদ্দিন, নুরুল হক নুর, আরিফ উদ্দিন, নেছারুল হক, ইব্রাহীম, আনিসুর রহমান, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, মোহাম্মদ আলম, রিদোয়ান, খোরশেদ এবং সমিতির সদস্যবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় শাখার বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে মাওলানা ইয়াকুব আল কাদেরীর পরিচালনায় মিলাদ কিয়াম ও মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরীর পরিচালনায় খালেদা জিয়া ও শহিদ জিয়াউর রহমানের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

৭ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

৮ দিন আগে