logo
সুপ্রবাস

জেদ্দায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব২১ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
জেদ্দায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সৌদি আরবের জেদ্দায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে সূর্যোদয়ের সাথে সাথে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধ নমিতকরণের মাধ্যমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ অনুষ্ঠানের সূচনা হয়।

Pic.1

Pic (2)

পতাকা উত্তোলনের পর প্রথমে একুশের শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল ও কনস্যুলেটের সকল কর্মকর্তা–কর্মচারীরা। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ বিমানের জেদ্দা প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যম; মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেদ্দা শাখা, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেদ্দা শাখার নেতৃবৃন্দ।

Pic.2

Pic (3)

দিবসটি পালনের জন্য জেদ্দা ও মক্কার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ প্রবাসীরা সকাল সাড়ে ৭টায় জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে উপস্থিত হন। ভাষা শহিদদের সম্মানে সবাই ছিলেন নগ্ন পায়ে।

Pic.

Pic (2)

এর পরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

Pic (6)

কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন তার বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল স্বাধিকার আন্দোলনে নিহত শহিদদের গভীর শ্রদ্ধায় সঙ্গে স্মরণ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। বাংলাদেশের ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, একুশ বাঙালির জাতিসত্তার জাগরণের প্রথম প্রণোদনা। পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। ইউনেসকো ভাষা শহিদদের আত্মত্যাগের

Pic (7)

দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাষা আন্দোলন ছিল পরিপূর্ণ অসাম্প্রদায়িক এবং মুক্তচিন্তার অবারিত দ্বার। বাংলা ভাষা, বাঙালি জাতির ইতিহাস যতদিন এই পৃথিবীতে সমুন্নত থাকবে ততদিন বাঙালি জাতি এই মহান ভাষা সৈনিকদের নম্রচিত্তে স্মরণ করবে। তিনি প্রবাসীদের সৌদি সরকারের আইন-কানুন মেনে চলার, দেশের মর্যাদা ক্ষুন্ন করে এমন ধরনের অবৈধ কাজ থেকে বিরত থাকার এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৪ ঘণ্টা আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১৫ ঘণ্টা আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

৭ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

৮ দিন আগে