logo
সুপ্রবাস

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের আবুধাবি চ্যাপ্টারের প্রাথমিক কমিটি গঠন

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৬ মে ২০২৫
Copied!
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের আবুধাবি চ্যাপ্টারের প্রাথমিক কমিটি গঠন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে কর্মরত রয়েছেন বাংলাদেশি দুই শতাধিক প্রকৌশলী। তাদের অনেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ফেলো, সদস্য এবং সহযোগী সদস্য।

গত শনিবার (৩ মে) আবুধাবির আল ইব্রাহীম রেষ্টুরেন্টে সংগঠনটির আবুধাবি চ্যাপ্টারের সভা অনুষ্ঠিত হয়েছে।

IMG_20250503_221003

প্রকৌশলী আমজাদ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, এ কে এম নিজাম, আবু এসকান্দর, আল আমীন, আব্দুল হামিদ, লুৎফর রহমান, মাহবুবুল আলম চৌধুরী ও আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় আইইবির ফেলো প্রকৌশলী মোহাম্মদ আলীকে চেয়ারম্যান, ফেলো প্রকৌশলী আবু ইস্কান্দারকে ভাইস চেয়ারম্যান এবং ফেলো প্রকৌশলী আমজাদ হোসেন খানকে সম্পাদক করে ১৮ সদস্যের একটি প্রাথমিক কমিটি প্রস্তাব করেন ফেলো প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। প্রস্তাবটি সমর্থন করেন প্রকৌশলী মো. রফিকুল ইসলাম তালুকদার।

IMG_20250503_220841

পরে আইইবির আবুধাবি চ্যাপ্টারের উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে কমিটি গৃহীত হয়। কমিটিতে স্থানীয় কাউন্সিল সদস্য হিসেবে রয়েছেন-এ কে এম নিজাম, আব্দুল লতিফ, হামিদুল হক, আমিনুল ইসলাম, কামরুন নাহার রুপা, বিকো রায়, আব্দুস সাত্তার, পঙ্কজ কুমার বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, আব্দুল হাই, আল-আমিন শান শাহ ফেরদৌস, মাহবুব উল আলম চৌধুরী ও লুৎফর রহমান প্রমুখ।

আরও দেখুন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৭ ঘণ্টা আগে

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তা নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। বিশেষ করে নারী কর্মসংস্থান হ্রাস, যুব বেকারত্ব বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের অনিশ্চয়তা বাড়ার বিষয়টি উদ্বেগজনক।

১৯ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।

৫ দিন আগে