logo
সুপ্রবাস

জেনেভায় আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের ঈদ উদ্‌যাপন

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড০২ এপ্রিল ২০২৫
Copied!
জেনেভায় আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের ঈদ উদ্‌যাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় প্রবাসী বাংলাদেশি মুসলমানরা উদ্‌যাপন করেছেন পবিত্র ঈদুল ফিতর। ঈদ নামাজের মাধ্যমে শুরু হয় এই উৎসব।

unnamed (2)

রোববার (৩০ মার্চ) জেনেভার গ্র্যান্ডসাকোনে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত জয়। এসব জামাতে প্রবাসী বাঙালি ছাড়াও সোমালিয়া, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, মরক্কো, বসনিয়া ও আফ্রিকাসহ বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করেন। জামাত শেষে তারা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন।

unnamed (1)

জেনেভায় মুসলিম প্রধান দেশের মিশন ও জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থায় কর্মরত মুসলমানদের মধ্যে ছিল ঈদের আমেজ।

unnamed

প্রবাসী বাংলাদেশি মুসলিমরা নামাজ শেষে নিজ বাসভবনে ঈদ আপ্যায়নের ব‍্যাস্ত হয়ে পড়েন। সারা দিন চলে একে অপরের বাড়িতে ঈদ উদযাপনের নানা আয়োজন।

image1

জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল তাঁর বাসভবন বাংলাদেশ হাউসে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

image17

ভেদাভেদ ভুলে জেনেভাপ্রবাসী সকল বাঙালি মুসলিমদের কাছে ঈদের দিনটি অনুকরণীয় আর স্মরণীয় হয়ে থাকবে।ঈদের আয়োজন এই বিদেশবিভুঁইয়ে সত্যিই আলাদা মাত্রা বহন করে।

image18

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সাম্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের মহিমা। এই মহিমা প্রতিফলিত হোক আমাদের সবার বাস্তব জীবনে।

আরও দেখুন

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।

২ দিন আগে

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

অতিথি ও বিএমএস পরিবারসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মিলনমেলায় অংশ নেন, যেখানে পেশাদারত্বের পাশাপাশি ছিল উষ্ণ বন্ধুত্ব, সংস্কৃতির আলো আর স্বদেশের সুর।

৪ দিন আগে

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য সেচ্ছাসেবী রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় নাগরিক ও অন্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

৫ দিন আগে