logo
সুপ্রবাস

ফ্রান্সে লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভকে সম্মাননা প্রদান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ মে ২০২৬
Copied!
ফ্রান্সে লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভকে সম্মাননা প্রদান

ফ্রান্সে প্যারিস-বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভকে প্রবাস জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়েছে।

গত রোববার (১০ মে) সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ওবারভিলিয়ের একটি রেস্তোরাঁর হলরুমে তাকে এ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমন শাহ আলম। সভাপতিত্ব করেন প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।

Honors 2

আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী ছালেহ আহমেদ, উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মন্ডল, প্রবাসে বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি মান্নান আজাদ, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, বিকশিত নারী সংঘের সভানেত্রী সৈয়দা তৌফিকা সাহেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্যারিস-বাংলা প্রেসক্লাবের শিক্ষা-গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম। বক্তব্য দেন ফরাসি মঞ্চাভিনেতা সোয়েব মোজাম্মেল, দৈনিক মানবজমিনের ফ্রান্স প্রতিনিধি এম সি রুমেল ও ইউরো-বাংলা প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন।

Honors 3

শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি শিব্বির আহমদ, যুগ্ম সম্পাদক আবু তাহের রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক ফখরুজ্জামান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল মারুফ।

বক্তারা বলেন, সাংবাদিক শাহাবুদ্দিন শুভ দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা, সাহিত্যচর্চা এবং কমিউনিটির নানা ইতিবাচক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার লেখনী প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সংগ্রামের কথা ধারাবাহিকভাবে তুলে ধরেছে। দেশে ফিরে গিয়েও তিনি তার সৃজনশীলতা, সাংবাদিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের উন্নয়ন এবং প্রবাসীদের সঙ্গে সেতুবন্ধন রচনায় ভূমিকা রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা তার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল জীবন কামনা করেন।

সংবর্ধিত শাহাবুদ্দিন শুভ বলেন, “ফ্রান্সে অবস্থানকালে প্যারিস-বাংলা প্রেসক্লাব আমাকে যে ভালোবাসা, সহযোগিতা ও সম্মান দিয়েছে—তা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

Honors 4

তিনি আরও বলেন, প্রবাস জীবনে সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে তিনি প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ ও সংগ্রামের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। এই পথে সহকর্মী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি দেশে ফিরে গেলেও প্রবাসের সঙ্গে আমার সম্পর্ক, ভালোবাসা ও পেশাগত দায়বদ্ধতা সবসময় অটুট থাকবে।”

সংবর্ধনা সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদ্য সমাপ্ত ফ্রান্সের মিউনিসিপ্যাল নির্বাচনে বিজয়ী ৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিকেও সংবর্ধনা প্রদান করা হয়।

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

৮ দিন আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

৮ দিন আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১০ দিন আগে