logo
সুপ্রবাস

আমিরাতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৭ এপ্রিল ২০২৫
Copied!
আমিরাতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে তিনি পরিচয়পত্র পেশ করেন। এ উপলক্ষে সেদিন প্রেসিডেন্ট প্রাসাদে এক অনাড়ম্বর আনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই দিন অন্য যেসব দেশের রাষ্ট্রদূতেরা পরিচয়পত্র পেশ করেন সেসব দেশগুলো হলো তুরস্ক, স্পেন, জর্জিয়া, গুয়াতেমালা, দক্ষিণ সুদান, রুবেল, তিমুর-লেস্তে, টুভালু, ইসরায়েল, পানামা ও চাদ।

অনুষ্ঠানে আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে উপ রাষ্ট্রপতি, উপ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির আদালতের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

IMG-20250410-WA0012

পরিচয় পেশ অনুষ্ঠানে আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি তার (রাষ্ট্রপতি) সদয় অনুভূতির জন্য রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা তুলে ধরার পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে চলমান সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দুই দেশের জনগণের জন্য শান্তি কামনা করে রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সাগ্রহে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। তিনি একইসঙ্গে, বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি তার আগ্রহও জ্ঞাপন করেন। সবশেষে তিনি তাঁর শুভ কামনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

FB_IMG_1744314146962

পরিচয় পেশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও ছিলেন রাষ্ট্রপতি আদালতের উপ-চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ান, আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি, প্রতিমন্ত্রী নৌরা আল কাবি, রাষ্ট্রপতির কৌশলগত বিষয়ক কার্যালয়ের চেয়ারম্যান এবং আবুধাবি নির্বাহী কার্যালয়ের চেয়ারম্যান ড. আহমেদ মুবারক আল মাজরোয়ী এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৩ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১ দিন আগে

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তা নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। বিশেষ করে নারী কর্মসংস্থান হ্রাস, যুব বেকারত্ব বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের অনিশ্চয়তা বাড়ার বিষয়টি উদ্বেগজনক।

১ দিন আগে

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।

৫ দিন আগে