বিডিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বাংলাদেশি অধ্যুষিত শহর প্যাটার্সনসংলগ্ন প্রসপ্যাক্ট পার্ক বরো একটি ছোট বর্ধিষ্ণু শহর। কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন এ শহরটিতে।
এই শহরে ৫ নভেম্বর অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে ১ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তান নিয়াজ মোহাম্মদ নাদিম।
তিনি একজন উদীয়মান সংগঠক হিসেবে কমিউনিটিতে এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছেন।
কাউন্সিলে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাদিম তাঁকে নির্বাচিত করার জন্য বাংলাদেশিসহ শহরে বসবাস করা সব নাগরিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেছেন, ছোট শহর হলেও নাগরিকদের অধিকার নিয়ে তিনি সব সময় সোচ্চার থাকবেন। অভিবাসী পরিবার থেকে আসার কারণে তিনি জানেন অভিবাসীদের সমস্যা ও সম্ভাবনার কথা। নিজের শহরের লোকজনের অধিকার আদায়ের পাশে একজন নির্বাচিত সদস্য হিসেবে নিরলস থাকবেন বলে তাঁর প্রতিশ্রুতির কথা বলেছেন।
নাদিম সিলেটের ইসলামপুর চামেলিবাগ এলাকা থেকে আসা অভিবাসী পরিবারের সন্তান।

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।