logo
সুপ্রবাস

সুইডেনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ ডিসেম্বর ২০২৪
Copied!
সুইডেনে মহান বিজয় দিবস উদ্‌যাপন
স্টকহোমে মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে আওয়ামী লীগের সুইডেন শাখা। ছবি: নাছিম আহমদ

সুইডেনের স্টকহোমে বাংলাদেশের মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২২ ডিসেম্বর) স্টকহোমের ফিতিয়া স্কুলের হলে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের সুইডেন শাখা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সুইডেন শাখার সহসভাপতি মহিউদ্দীন আহমদ লিটন।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগের সুইডেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফছার আহমেদ।

এরপর বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উপস্থিত সকলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সুইডেন শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ও মুক্তিযোদ্ধা কাজী কুদ্দুসসহ সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম, সিনিয়র সদস্য জাকারিয়া খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আফছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাছিম আহমদ, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক আব্দুস ছালাম, সহপ্রচার সম্পাদক নাসিরুল হক বাবুল।

যৌথভাবে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সব্যসাচী বড়ুয়া টিলু, সিনিয়র সদস্য শাহ আলী রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম, আবিদ খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মিঠু, সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান, সমবায় সম্পাদক তারেক কামাল মুস্তাফা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হুমায়ন কবীর রিপন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তপন ঘোষ, অভিবাসনবিষয়ক সম্পাদক ফাতেমা আমিন, সদস্য আখতার হোসেন, মুবীন ইসলাম, চুন্নু মিয়া, যুবলীগের সুইযেন শাখার প্রচার সম্পাদক মিন্টু শেখ ও প্রমুখ।

বার্তা প্রেরক: নাসিম আহমদ, স্টকহোম, সুইডেন

আরও দেখুন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান সাহিত্যিক হিসেবে শরিফুল আলম তার লেখনীর মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংস্কৃতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করছেন।

৮ দিন আগে

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এও বলেন যে, বাংলাদেশি শ্রমিকেরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

৯ দিন আগে

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, আপথিঙ্ক এডুকেশন মূলত একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত। তারা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে চান।

৯ দিন আগে

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

আলোচনায় বক্তারা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

১১ দিন আগে