logo
সুপ্রবাস

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কোম্পানির বর্ষপূর্তি উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ মে ২০২৫
Copied!
কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কোম্পানির বর্ষপূর্তি উদ্‌যাপন

কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। সম্প্রতি কাতারের বাণিজ্যিক এলাকা নাজমার এয়ারপোর্ট রোড সংলগ্ন স্টিগেনবার্গার হোটেলের বল রুমে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগন্ত এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল হাসান, বাংলাদেশ দূতাবাসের মিলিটারি অ্যাটাসে বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন ও কাতার বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ সাবেক সভাপতি রশিদ আহমেদ চৌধুরী।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার ফজলুল হক মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, কামাল উদ্দিন ও নূরুল কবির চৌধুরী। কোম্পানির বার্ষিক বিবরণী পেশ করেন সিইওর ব্যক্তিগত সচিব ক্যাথরিনা রোজান্টিনা।

অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি কোম্পানিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের কর্মদক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি স্বরূপ সনদ প্রদান করা হয়। এ ছাড়া, ভিডিওচিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের ৭ বছরের সাফল্য তুলে ধরা হয়।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

৭ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

৯ দিন আগে