logo
সুপ্রবাস

ইসলামাবাদে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

মুন্নি খান, ইসলামাবাদ, পাকিস্তান২৮ মার্চ ২০২৫
Copied!
ইসলামাবাদে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে দূতালয় প্রাঙ্গন বর্ণাঢ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সুসজ্জিত করা হয়।

২৬ মার্চ সকালে দূতালয় প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। এসময় সমবেতকণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

WhatsApp Image 2025-03-26 at 3.28.44 PM

আলোচনা পর্বে শুরুতে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে ‘July Uprising’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

WhatsApp Image 2025-03-26 at 3.28.28 PM

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা ও সকল বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ২০২৪–এর জুলাই-আগস্টে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করেন।

WhatsApp Image 2025-03-26 at 3.28.29 PM

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে অর্থবহ করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট থেকে এগিয়ে নিতে হবে।

২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করেছে। বৈষম্য বিরোধী গণ-অভ্যুথান বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থাকে যুগোপযোগী করার এক অনন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি ’৭১ ও ’২৪ এর বীর যোদ্ধাদের আত্মত্যাগকে মহিমান্বিত করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

WhatsApp Image 2025-03-26 at 3.28.42 PM

তিনি বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সকলকে নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ করেন।

আলোচনা শেষে অনুষ্ঠানে ৭১-এর সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ এর জুলাই-আগস্টে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

WhatsApp Image 2025-03-26 at 3.28.41 PM

সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবর্গ অংশগ্রহণ করেন।

আরও দেখুন

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, "কুয়ালালামপুরের এই হাংতুয়া এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের দেশি খাবারের আসল স্বাদ দেওয়ার জন্য আমরা মেজবান রেস্টুরেন্ট করেছি। যেহেতু এখানে বসবাসরত বাংলাদেশির মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের মানুষ। তাই আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা খাবারও পরিবেশন করব।

২ দিন আগে

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বিগত বছরগুলোর মতো এবারও বার্লিনের বেঙ্গলিশে কুলটর ফোরামের উদ্যোগে এ উৎসবে শরিক হয়েছিলেন জার্মানপ্রবাসী বাংলাদেশিরা। নারীরা লাল শাড়ি, কপালে টিপ, খোঁপায় রঙিন ফুল ও দেশীয় অলংকার পরে উৎসবে অংশ নেন। পুরুষেরা পরেন লুঙ্গি, ফতুয়া। মাথায় বাঁধেন গামছা।

২ দিন আগে

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

সভায় বক্তারা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।

৩ দিন আগে

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

দূতাবাস বলছে, চলমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকায় এবং এর ফলে কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় এই সহায়তা কুয়েতের কৌশলগত খাদ্য মজুত শক্তিশালীকরণ এবং জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

৩ দিন আগে