logo
সুপ্রবাস

মেক্সিকোতে আন্তর্জাতিক আবহে মাতৃভাষা দিবস উদযাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
মেক্সিকোতে আন্তর্জাতিক আবহে মাতৃভাষা দিবস উদযাপন

মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিদেশি কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ দূতাবাস এবং আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের (Universidad Iberoamericana) যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ‘ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি।’

WhatsApp Image 2025-02-21 at 14.47.35_a17fd3ee

তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, ‘বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মাতৃভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। ভাষা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতার ভিত্তি।’

তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাষার দ্রুত বিলুপ্তির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ভাষার মৃত্যু মানে ইতিহাসের মৃত্যু।’ এসময় তিনি ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবার দৃঢ় আহ্বান জানান।

WhatsApp Image 2025-02-21 at 14.49.42_d8dfb428

আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অ্যারিবেল কনটেরাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মেক্সিকোতে নিযুক্ত আইভরি কোস্টের রাষ্ট্রদূত লি ডি'জেরো রবার্ট, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত বেরিল রোজ সিসুলু ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামাল শরিফ উদ্দিন জোহান তাঁদের নিজ নিজ দেশের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিশ্বব্যাপী ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ ছাড়া, সাবেক মেক্সিকান সিনেটর ও প্রেসিডেন্ট পদপ্রার্থী সাচিত গালভেজ রুইজ, আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুয়ান ম্যানুয়েল গঞ্জালেজ ও মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফ্রান্সিসকো মস্কেদা ব্রিটো অনুষ্ঠানে বক্তব্য দেন।

WhatsApp Image 2025-02-21 at 14.48.27_2800e04d

অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মেক্সিকোতে কর্মরত ফিলিপাইন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও প্যালেস্টাইনসহ বিভিন্ন দেশের কূটনীতিক, মেক্সিকো সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। তাদের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

এ ছাড়া, রাষ্ট্রদূত মুশফিক মেক্সিকো সিটিতে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি স্থানীয় গন্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাহরাইনে সাপ্তাহিক ছুটির দিনে প্রবাসীদের বিশেষ কনস্যুলার সেবা প্রদান

বাহরাইনে সাপ্তাহিক ছুটির দিনে প্রবাসীদের বিশেষ কনস্যুলার সেবা প্রদান

কনস্যুলার ক্যাম্পে প্রায় ৩০০ জন সেবাগ্রহীতা বিভিন্ন কনস্যুলার সেবা তথা পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন সেবা, বিশেষ আইনগত সেবা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সেবা এবং ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন।

২ দিন আগে

কুয়েতে অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

কুয়েতে অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও তাদের সার্বিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

৪ দিন আগে

আঙ্কারায় স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনা

আঙ্কারায় স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনা

অনুষ্ঠানে রাষ্ট্রদূত পয়লা বৈশাখের গুরুত্বও তুলে ধরে বলেন, পয়লা বৈশাখ আমাদের জাতির নবজাগরণ, আশা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উচ্ছ্বাসের এক উজ্জ্বল প্রতীক। এটি এমন একটি উৎসব যা সীমানা অতিক্রম এবং আগামী বছরের জন্য ঐক্য, সম্প্রীতি ও আশাবাদের এক অভিন্ন চেতনায় মানুষকে একত্রিত করে।

৪ দিন আগে