logo
সুপ্রবাস

বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের নতুন কমিটি গঠন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জানুয়ারি ২০২৫
Copied!
বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের নতুন কমিটি গঠন
ছবিতে (ওপরে) বাঁ থেকে ড. মঞ্জুরে মওলা, ড. জি এম আতিকুর রহমান, ড. মো. আবদুল হাই, ড. এ কে এম সাইফুল্লাহ, ড. আনিসুর রহমান ফারুক। (নিচে) ড. এ কে এম সাইফুল্লাহ, ড. মো. হিজবুল আলম, ড. জুলিয়াস ফ্রান্সিস গোমেজ, ড. মো. সানাউল হক, ড. শের-ই-খোদা ও ড. শাকের আহমেদ

বাংলাদেশি যাঁরা ফিনল্যান্ডের ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং ডক্টরেট ডিগ্রিধারী যাঁরা ফিনল্যান্ডে বসবাস করছেন, তাঁদের সবার একত্র হওয়ার বা নিজেদের খুঁজে পাওয়ার সংগঠন ‘বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড’ (বিডিপিএফ)। এই সংগঠনের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ২০২৫–২০২৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরটায় বিডিপিএফের ভার্চুয়াল সাধারণ সভায় ২০২৫-২০২৬ সালের জন্য দুই বছর মেয়াদি ১০ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নির্বাহী কমিটিতে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. মো. মঞ্জুরে মওলাকে সভাপতি, ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ড. জি এম আতিকুর রহমানকে সদস্য সচিব এবং লাপ্পেরান্তা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. মো. সানাউল হককে কোষাধ্যক্ষ করা হয়েছে।

১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত ও দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. মো, আব্দুল হাই (প্রোগ্রাম প্ল্যানিং অ্যান্ড কলসাল্টেশন), লাপ্পেরান্তা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. আনিসুর রহমান ফারুক ও ইভাসস্কুলা বিশ্ববিদ্যালয়ের ড. শের-ই-খোদা যুগ্মভাবে (শিক্ষা ও সংস্কৃতি), তাম্পেরে বিশ্ববিদ্যালয়ের ড. এ কে এম সাইফুল্লাহ (আন্তর্জাতিক বিষয়), ওলু বিশ্ববিদ্যালয় থেকে ড. জুলিয়াস ফ্রান্সিস গোমেজ (পার্টনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট) এবং ভাসা বিশ্ববিদ্যালয়ের ড. শাকের আহমেদ ও তাম্পেরে থেকে ড. মো. হিজবুল আলম যুগ্মভাবে (ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং)।

ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের কার্যনির্বাহী কমিটি গঠনের ভার্চ্যুয়াল সাধারণ সভায় বিডিপিএফের উপদেষ্টা ড. সুনীল কুণ্ডু, উপদেষ্টা ড. এইস এম সামসুজ্জোহা, ড. মো. আব্দুল হাই, ড. আনিসুর রহমান ফারুক, ড. শের-ই-খোদা, ড. জুলিয়াস ফ্রান্সিস গোমেজ, ড. শাকের আহমেদ, ড. মো. হিজবুল আলম, ড. মো. সানাউল হক, ড. এ কে এম সাইফুল্লাহ, ড. জি এম আতিকুর রহমান ও ড. মো. মঞ্জুরে মওলা (মুঞ্জুর) উপস্থিত ছিলেন।

ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিডিপিএফকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিডিপিএফ সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.bdpf.com–এ।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

২ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

৮ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

৯ দিন আগে