logo
সুপ্রবাস

বাহরাইনে আন্তর্জাতিক দূতাবাস বাজারে বাংলাদেশের অংশগ্রহণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ মে ২০২৫
Copied!
বাহরাইনে আন্তর্জাতিক দূতাবাস বাজারে বাংলাদেশের অংশগ্রহণ

বাহরাইনে আন্তর্জাতিক দূতাবাস বাজার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও বাহরাইনের বাংলাদেশ দূতাবাস অন্য বিদেশি দূতাবাসের সঙ্গে এই মেলায় অংশগ্রহণ করেছে।

IMG_05

বুধবার (৭ মে) বাহরাইনের শিশু ও মাতৃকল্যাণ সোসাইটির সদর দপ্তরে এই মেলা অনুষ্ঠিত হয়। দেশটির জাতীয় আর্টস কাউন্সিলের প্রেসিডেন্টের সহধর্মিণী শাইখাহ লুলুয়া বিনতে খালীফাহ বিন সালমান আল খালীফাহ এ মেলার উদ্বোধন করেন।

IMG_02

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সহধর্মিনী দিলরুবা আকতার, দূতাবাসের অন্য কর্মকর্তাদের পত্নীদের সঙ্গে নিয়ে এ মেলায় বাংলাদেশ স্টল পরিচালনা করেন।

IMG_08

বিদেশি রাষ্ট্রসমূহের কূটনীতিকদের স্পাউস, কুটনীতিকবর্গ ও তাদের পরিবারের সদস্যসহ বাহরাইনের রাজপরিবারের সদস্যগণের বিপুল উপস্থিতিতে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়।

IMG_09

মেলায় বাহরাইনের সকল দূতাবাস তাদের ঐতিহ্যবাহী পণ্য বা খাবারের স্টল নিয়ে বসে। এর মধ্যে বাংলাদেশের হস্তশিল্প, নকশীকাঁথা, হরেক রকমের হাতের তৈরি পাটজাত পণ্য, বাংলাদেশের জনপ্রিয় তৈরি পোশাক কেনার লক্ষ্যে বাংলাদেশ স্টলে বিদেশিদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

IMG_11

রাষ্ট্রদূত মো, রইস হাসান সরোয়ার বাংলাদেশ স্টলসহ এ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি বলেন, ‘মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতি বছরই শিশু ও মাতৃকল্যাণ

IMG_14

সোসাইটি এ মেলার আয়োজন করে থাকে যা সত্যিই প্রশংসনীয়। এ রকম অনন্য উদ্যোগে বাংলাদেশ স্টলের সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা মানবিক কূটনীতিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছে।’

IMG_15

বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, আতিথেয়তা ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এ বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মর্মে তিনি অভিমত ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান সাহিত্যিক হিসেবে শরিফুল আলম তার লেখনীর মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংস্কৃতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করছেন।

৮ দিন আগে

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এও বলেন যে, বাংলাদেশি শ্রমিকেরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

৯ দিন আগে

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, আপথিঙ্ক এডুকেশন মূলত একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত। তারা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে চান।

৯ দিন আগে

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

আলোচনায় বক্তারা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

১১ দিন আগে