logo
সুপ্রবাস

ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার সম্মেলনে নতুন কমিটি ঘোষণা

রফিক আহমদ খান, মালয়েশিয়া১৭ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার সম্মেলনে নতুন কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

সম্মেলনে হাফেজ মাওলানা মুফতী আমিরুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুল করিমকে সিনিয়র সহসভাপতি ও মাওলানা গাজী আবু হোরায়রাকে সেক্রেটারি মনোনীত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে ও জনমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল দলের সাথে একতা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। চেষ্টা করছে ইসলামী দলগুলো যেন অন্তত একটি একক শক্তি হিসেবে আগামীতে নির্বাচনে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মতো আর কোনো স্বৈরাচার শাসক যেন বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সোচ্চার থাকতে হবে।’

IMG-20250216-WA0002

অতীতে তারা (আওয়ামী লীগ) ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিরোধী দল করার প্রস্তাব দিয়েছিল উল্লেখ করে গাজী আতাউর বলেন, ‘আমরা সেই প্রলোভনের ফাঁদে পা দেইনি। আমরা জনগণের কল্যাণে ও দেশের বৃহৎ স্বার্থে সবসময়ই জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও সেটিই অব্যহত থাকবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় এবং একইসাথে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবিও জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা।

এদিকে সম্মেলনে মালয়েশিয়ার বিভিন্ন শাখা কমিটির নেতারা সিন্ডিকেট ভেঙে বিমান টিকিটের মূল্য কমানো ও পাসপোর্ট নবায়ন সমস্যা দূরিকরণে প্রধান উপদেষ্টার কার্যকরি পদক্ষেপের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন।

হিফজুর রহমান জামিলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে বক্তব্য দেন মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, সহকারী সেক্রেটারি আর এম রুবেল আহমেদ ও ইসলামী ছাত্র আন্দোলনের মালয়েশিয়া শাখার আহ্ববায়ক তৌফিকুর রহমান মাহফুজ প্রমুখ।

আরও দেখুন

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, "কুয়ালালামপুরের এই হাংতুয়া এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের দেশি খাবারের আসল স্বাদ দেওয়ার জন্য আমরা মেজবান রেস্টুরেন্ট করেছি। যেহেতু এখানে বসবাসরত বাংলাদেশির মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের মানুষ। তাই আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা খাবারও পরিবেশন করব।

৯ ঘণ্টা আগে

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বিগত বছরগুলোর মতো এবারও বার্লিনের বেঙ্গলিশে কুলটর ফোরামের উদ্যোগে এ উৎসবে শরিক হয়েছিলেন জার্মানপ্রবাসী বাংলাদেশিরা। নারীরা লাল শাড়ি, কপালে টিপ, খোঁপায় রঙিন ফুল ও দেশীয় অলংকার পরে উৎসবে অংশ নেন। পুরুষেরা পরেন লুঙ্গি, ফতুয়া। মাথায় বাঁধেন গামছা।

১০ ঘণ্টা আগে

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

সভায় বক্তারা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।

১ দিন আগে

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

দূতাবাস বলছে, চলমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকায় এবং এর ফলে কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় এই সহায়তা কুয়েতের কৌশলগত খাদ্য মজুত শক্তিশালীকরণ এবং জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

১ দিন আগে