logo
সুপ্রবাস

কাতারে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর উদ্বোধন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ নভেম্বর ২০২৪
Copied!
কাতারে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর উদ্বোধন
ছবি: সংগৃহীত

কাতারে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশি মালিকানাধীন মাটির হাড়ি নামে নতুন একটি রেস্তোরাঁর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফিতা কেটে রেস্তোরাঁটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সুলতান এ রহমান এম এ আল কাওয়ারী।

রেস্তোরাঁর উদ্যোক্তা মোহাম্মদ রায়হান, ওমর ফারুক, মোহাম্মদ শাকিল ও সাফিন আহমদ এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যারাবিয়ান এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক নূরুল কবির চৌধুরী, বৃহত্তর খুলনা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, রেস্টুরেন্টের ব্যবস্থাপক ফরহাদ আহমেদ খান ও মোহাম্মদ শাহেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন আমিনুল হক।

এ আয়োজনে তৌফিক-ই-ইলাহী চৌধুরী, হুমায়ুন আহমেদ ও মোহাম্মদ রায়হানসহ অনেক প্রবাসী উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা বলেন, প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের খাবারকে ব্র্যান্ডিংয়ের পাশাপাশি প্রবাসীদের খাঁটি দেশীয় খাবারের স্বাদ মেটানোর প্রত্যয়ে এই রেস্টুরেন্ট চালু করা হয়েছে।

তারা আশা করেন, কাতারপ্রবাসী বাংলাদেশিরা পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ এসে মাটির হাড়িতে রান্না করা খাঁটি দেশীয় খাবারের স্বাদ উপভোগ করবেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।

মাটির হাড়ি রেস্তোরাঁর অবস্থান বাংলাদেশি অধ্যূষিত এলাকা ফিরোজ আবদুল আজিজে বি-রিং রোডের হট ব্রেড বেকারির পাশে।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

৭ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

৯ দিন আগে