বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের তথ্য ঘাটতি নিরসন ও সহযোগিতার লক্ষ্যে ‘হেল্প ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে এই হেল্প ডেস্ক উদ্বোধন করেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
হেল্প ডেস্ক উদ্বোধনকালে কনসাল জেনারেল বলেন, ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’— অভিবাসী দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কিছুসংখ্যক প্রবাসী যারা তৃতীয় পক্ষের সহযোগিতা নিয়ে কনস্যুলার সেবা গ্রহণ করেন, আমরা তাদের আহ্বান জানাব কোনো তথ্য বা ডকুমেন্টসের ঘাটতি থাকলে হেল্প ডেস্ক সহযোগিতা করবে। তাই অন্য কারও শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ করা প্রমাণ করে এই সরকার প্রবাসীদের জন্য যথেষ্ট আন্তরিক। এই আন্তরিকতার ফল হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিয়ে ইতিমধ্যে কাজ চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর মুহাম্মদ আব্দুস সালাম, দূতালয় প্রধান আশফাক হোসেন, প্রথম সচিব শ্রম শাহানাজ, কমিউনিটি ব্যক্তিত্ব প্রকৌশলী সালাম খান, মুস্তাফা মাহমুদ, প্রকৌশলী রশিদ ও দুবাইয়ের বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশীদ প্রমুখ।
হেল্প ডেস্ক চালু হওয়ায় উপস্থিত প্রবাসীরা কনস্যুলেটকে ধন্যবাদ জানিয়েছেন।

গতকাল বুধবার (৩ জুন) ভোরে কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ৫ জন বাংলাদেশি নাগরিক আহত হন। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন রয়েছেন।
সম্মেলনের সহসভাপতি হিসেবে বাংলাদেশ শ্রমিক অধিকার ও কর্মসংস্থানসংক্রান্ত বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আইএলওর সদস্যরাষ্ট্রগুলো এবং অংশীজনদের মধ্যে নীতিগত ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করবে।
নরসিংদী জেলা দলের সমর্থকদের হতাশ করে ২০ রানের ব্যবধানে জয় তুলে নেয় কুমিল্লা। এই নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ জেলা চ্যাম্পিয়ন ট্রপিতে টানা দ্বিতীবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলার প্রবাসীদের দল 'কুমিল্লা ভিক্টোরিয়ান্স'।
অনুষ্ঠানে মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের (এমডব্লিউএস) পক্ষ থেকে মে দিবস পালনে কালচার শোর মাধ্যমে অভিবাসী কর্মীদের প্রতিভা তুলে ধরা হয়। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আওয়ার মিলস ম্যাটার’। মূলত অভিবাসী কর্মীদের কঠোর পরিশ্রম, প্রতিভাকে সম্মান জানাতে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪ দিন আগে