logo
সুপ্রবাস

প্যারিসে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১ ঘণ্টা আগে
Copied!
প্যারিসে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ

বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং মানবাধিকারের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে)।

গতকাল মঙ্গলবার (৫ মে) প্যারিসের সিটি হলে দিবসটি উদ্‌যাপন করা হয়। এই আয়োজনে বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশি সাংবাদিক হিসেবে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ পান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানের আয়োজন করে Maison des journalistes এবং City of Paris, যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত ও ঝুঁকির মুখে থাকা সাংবাদিকদের সহায়তা এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে কাজ করে আসছে।

অনুষ্ঠানে প্যারিস সিটির মেয়র Emmanuel Grégoire প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার উপস্থিতি এই আয়োজনে বিশেষ গুরুত্ব যোগ করে এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শহর প্রশাসনের দৃঢ় অবস্থানকে তুলে ধরে। তিনি বক্তব্যে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং মতপ্রকাশের অধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।

shubho––

অনুষ্ঠানে উপস্থিত থেকে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ পাওয়াকে ‘একটি বড় সম্মান’ হিসেবে উল্লেখ করেছেন শাহাবুদ্দিন শুভ। তিনি বলেন, “বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ আয়োজনে আবারও অংশ নিতে পারা সত্যিই গর্বের। এখানে এসে বিভিন্ন দেশের সাহসী কণ্ঠগুলোর সঙ্গে দাঁড়াতে পারা, যারা সত্য, স্বাধীনতা এবং মানবতার পক্ষে কাজ করছেন—এটি আমার জন্য অনুপ্রেরণার।”

এ সময় সংগঠনের প্রেসিডেন্ট Albéric de Gouville উপস্থিত ছিলেন এবং তিনি বিশ্বব্যাপী সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। যারা সত্য তুলে ধরার জন্য ঝুঁকি নেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বর্তমান বিশ্বে সাংবাদিকতার সামনে থাকা চ্যালেঞ্জ, ভুয়া তথ্যের বিস্তার, মতপ্রকাশের ওপর চাপ এবং নির্যাতিত সাংবাদিকদের সুরক্ষার বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চল ও স্বৈরাচারী শাসনব্যবস্থায় কাজ করা সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

shubho–

অনুষ্ঠানটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল এক ধরনের আন্তর্জাতিক সংহতির প্ল্যাটফর্ম—যেখানে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা একে অপরের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সুযোগ খোঁজেন।

শাহাবুদ্দিন শুভ আরও বলেন, “এ ধরনের প্ল্যাটফর্ম আমাদের নতুনভাবে ভাবতে শেখায়, শক্তি জোগায় এবং আমাদের কাজের গুরুত্ব মনে করিয়ে দেয়। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব—সমাজের কাছে, সত্যের কাছে।”

উল্লেখ্য, বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস প্রতি বছর ৩ মে পালিত হয়, যা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে এবং বিশ্বজুড়ে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

আরও দেখুন

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

শাহেদা ওবায়েদ তার মূল প্রবন্ধে দেশের শিক্ষাখাতের বর্তমান চ্যালেঞ্জ,সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরেন। বিশেষভাবে তিনি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

৩৬ মিনিট আগে

প্যারিসে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ

প্যারিসে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ

অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বর্তমান বিশ্বে সাংবাদিকতার সামনে থাকা চ্যালেঞ্জ, ভুয়া তথ্যের বিস্তার, মতপ্রকাশের ওপর চাপ এবং নির্যাতিত সাংবাদিকদের সুরক্ষার বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

১ ঘণ্টা আগে

ওয়াশিংটনে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সংবর্ধনা দিয়েছে এবিবিসি

ওয়াশিংটনে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সংবর্ধনা দিয়েছে এবিবিসি

সংবর্ধনা অনুষ্ঠিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের ঐতিহাসিক প্রধান কার্যালয়ের ছাদে, যা শতাধিক বছরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান।

১ দিন আগে

সিডনি বিল্ড এক্সপোতে সবুজ ছাদে ভবিষ্যৎ নির্মাণের পথ নির্দেশনা

সিডনি বিল্ড এক্সপোতে সবুজ ছাদে ভবিষ্যৎ নির্মাণের পথ নির্দেশনা

আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, যারা ডেটা সেন্টার বা বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিকল্পনা করছেন, তাদের জন্য এ ধরনের উদ্ভাবনী ধারণা প্রকল্পের দক্ষতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১ দিন আগে