logo
সুপ্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি জিএসসি গ্লোবাল সলিউশনের কর্পোরেট শাখা উদ্বোধন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ নভেম্বর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় বাংলাদেশি জিএসসি গ্লোবাল সলিউশনের কর্পোরেট শাখা উদ্বোধন
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি জিএসসি গ্লোবাল সলিউশনের কর্পোরেট শাখা উদ্বোধন

বিদেশে প্রবাসী বাংলাদেশিদের উচ্চশিক্ষার সুবিধার্থে মালয়েশিয়ায় বাংলাদেশি জিএসসি গ্লোবাল সলিউশনের করপোরেট শাখা উদ্বোধন করা হয়েছে।

সম্পতি দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাত ও বলকানের অন্যতম দেশ সার্বিয়ার পর মালয়েশিয়ার প্রাণকেন্দ্র বারযায়া টাইম স্কয়ারের বিপরীত পাশে প্লাজা বারযায়াতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি শীর্ষ স্থানীয় এই এডুকেশন কনসালটেন্সি ফার্ম।

বিজাঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান-আফ্রিকান ইয়ুথ গভর্নমেন্টের মহাসচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন মাহি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের বিশ্বব্যাপী ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের উদ্যোগকে সাধুবাদ জানান। জিএসসির উদ্যোগে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার যাত্রা আরও বেশি সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শোয়াইব চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাইফুল্লাহ চৌধুরী, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এবং এডুপ্লান বাংলাদেশের পরিচালক ওসমান গনি, মদিনার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক মোকাম্মেল হোসেন, ব্রিটানিয়া ইউনিভার্সিটি কুমিল্লার উপাচার্য প্রফেসর ড. তোফায়েল আহমেদ, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা, বাংলাদেশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ হাসান এবং মালয়েশিয়ায় অবস্থিত বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটির নেতারা।

বিদেশের মাটিতে দেশীয় প্রতিষ্ঠানের প্রসার ও বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কলারশিপসহ বিভিন্ন সেবা দিতে জিএসসি গ্লোবাল সলিউশনের যাত্রা বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শোয়াইব চৌধুরী।

উদ্বোধন উপলক্ষে বাংলাদেশি নাগরিকদের জন্য মাসব্যাপী ফাইল ওপেনিং চার্জ শতভাগ ফ্রি ঘোষণা করেছেন তিনি।

আরও দেখুন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান সাহিত্যিক হিসেবে শরিফুল আলম তার লেখনীর মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংস্কৃতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করছেন।

৮ দিন আগে

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এও বলেন যে, বাংলাদেশি শ্রমিকেরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

৯ দিন আগে

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, আপথিঙ্ক এডুকেশন মূলত একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত। তারা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে চান।

৯ দিন আগে

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

আলোচনায় বক্তারা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

১১ দিন আগে