logo
সুপ্রবাস

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ মে ২০২৬
Copied!
বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা
উৎসবে নেচেগেয়ে মাতিয়ে রাখেন প্রবাসী বাংলাদেশিরা

জার্মানির বার্লিনে আন্তসংস্কৃতি উৎসবে বরাবরের মতো এবারও অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে গত রোববার ২৪ মে বার্লিনের রাজপথে নানা জাতি-সংস্কৃতির লাখো মানুষের ঢল নেমেছিল। এ উৎসবে প্রবাসী বাংলাদেশিরা নিজস্ব সংস্কৃতির রঙিন পোশাক আর নাচে-গানে তারা বার্লিনের রাস্তা মাতিয়ে তোলেন। সবার নজর কাড়েন।

জার্মান ভাষায় এ উৎসবের নাম ‘কার্নিভ্যাল ডের কুলটুর’। এবার এ উৎসবের ৩০ বছর পূর্তি হলো। জার্মানিতে বর্ণবাদ-জাতিবৈষম্য, বিশেষ করে এখানে বসবাসরত অভিবাসীদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের অংশ হিসেবে ১৯৯৬ সালে শুরু হয়েছিল এই ‘কার্নিভ্যাল’।

উৎসব উপলক্ষে রোববার বার্লিন শহরের প্রাণকেন্দ্র ফ্রাঙ্কফুর্ট অ্যাভিনিউ থেকে কার্ল মার্ক্স অ্যাভিনিউ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে বিশ্বসংস্কৃতির মেলা বসেছিল। বার্লিনের টাগেস স্পিগেল পত্রিকা বলছে, এদিন রাস্তার দুই পাশে প্রায় ৮ লাখ মানুষ জমায়েত হয়েছিল।

জড়ো হওয়া মানুষ বর্ণবাদ, ধর্মীয় মৌলবাদ, জাতিবৈষম্য, সাম্প্রদিয়কতা, অভিবাসীবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন। পাশাপাশি তারা তুলে ধরেন নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি।

বিশ্বসংস্কৃতির এই মিলনমেলায় ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়াসহ বিশ্বের নানা প্রান্তের মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের বর্ণাঢ্য পোশাক, গানবাজনা আর নৃত্যের তালে তালে বার্লিন হয়ে ওঠে ছন্দময়, বর্ণিল।

বিগত বছরগুলোর মতো এবারও বার্লিনের বেঙ্গলিশে কুলটর ফোরামের উদ্যোগে এ উৎসবে শরিক হয়েছিলেন জার্মানপ্রবাসী বাংলাদেশিরা। নারীরা লাল শাড়ি, কপালে টিপ, খোঁপায় রঙিন ফুল ও দেশীয় অলংকার পরে উৎসবে অংশ নেন। পুরুষেরা পরেন লুঙ্গি, ফতুয়া। মাথায় বাঁধেন গামছা। তারা জনপ্রিয় দেশাত্মবোধক, আধুনিক, লোকগীতির সঙ্গে নেচেগেয়ে বার্লিনের রাস্তা মাতিয়ে তোলেন। তারা যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তার দুই পাশের মানুষ করতালি দিয়ে, উল্লাস-উচ্ছ্বাসে তাদের অভিনন্দন জানান।

বার্লিনের বেঙ্গলিশে কুলটর ফোরাম বলছে, এবারের উৎসবে তাদের উপস্থাপিত বিষয়ের প্রতিপাদ্য ছিল মঙ্গল শোভাযাত্রা। তারা ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদিয়কতার বিরুদ্ধে বাংলাদেশের, বাঙালির দৃঢ় অবস্থানের বার্তা দিয়েছে। প্রতিবছরই এ উৎসবে প্রবাসীদের অংশগ্রহণের পরিসর বাড়ছে। বাড়ছে সাংস্কৃতিক পরিবেশনার জৌলুশ।

উৎসব উপলক্ষে আগের দিন শনিবার বার্লিনে ‘বাংলার উঠান’ নামে একটি সংগঠনের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল। এতে বর্ণিল পোশাকে শিশু-কিশোরেরা অংশ নেয়।

২০০২ সাল থেকে প্রবাসী বাংলাদেশিরা বার্লিনের এ উৎসবের সহযাত্রী।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

৭ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

৯ দিন আগে