logo
সুপ্রবাস

বাহরাইনে ৩ দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ জানুয়ারি ২০২৫
Copied!
বাহরাইনে ৩ দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল
ফিতা কেটে বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও মহাপরিচালক (দ্বিপক্ষীয়) রাষ্ট্রদূত শেখ আব্দুল্লাহ বিন আলী আল খালিফা

বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী এবং বর্তমানে বাংলাদেশে চলমান ‘যুব উৎসব’ উদ্‌যাপন উপলক্ষে বাহরাইনে প্রথমবারের মতো জমকালো আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৫’।

IMG_02

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং লুলু হাইপার মার্কেট কর্তৃপক্ষের সহযোগিতায় প্রসিদ্ধ ডানা মলে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়।

তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ নতুন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং বৈচিত্র্যের সমাহার বিদেশিদের কাছে তুলে ধরতেই এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

IMG_03

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও মহাপরিচালক (দ্বিপক্ষীয়) রাষ্ট্রদূত শেখ আব্দুল্লাহ বিন আলী আল খালিফা, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দেশীয় ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি শেখ হামাদ বিন সালমান আল খালিফা, শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (LMRA) প্রধান নির্বাহী কর্মকর্তা নিবরাস মোহাম্মদ তালিব, প্রতিনিধি পরিষদের সংসদ সদস্য মুহাম্মদ জানাহি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও প্রতিনিধি, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

IMG_04

উদ্বোধন শেষে বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন স্পট এবং সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন সম্বলিত দৃশ্যসমূহের একটি বিশেষ আলোকচিত্র বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

IMG_05

অনুষ্ঠানে বাহরাইনের বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের ৩টি মনোমুগ্ধকর সাংস্কৃতিক নৃত্য পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।

IMG_06

এ ছাড়া, চোখ ধাঁধানো বাংলাদেশি চিত্র প্রদর্শনী, সুস্বাদু খাবার এবং হরেক রকমের দেশীয় স্টল তৈরি হয়েছিল বাহরাইনে এক টুকরো বাংলাদেশের আবহ।

IMG_07

আলোচনা পর্বে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ৩ দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালটি আয়োজন করা হয়েছে বিদেশের মাটিতে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য।

IMG_09

তিনি আশা করেন, এই উৎসব পালনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

IMG_10

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সম্মান বাড়লে আমাদের সকলের সম্মান বেড়ে যায়। তাই তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে দূতাবাসের পাশাপাশি সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য কাজ করার আহ্বান জানান তিনি।

IMG_11

রাষ্ট্রদূত শেখ আব্দুল্লাহ বিন আলী আল খালিফা তাঁর বক্তব্যে দূতাবাসের এরকম উৎসব আয়োজনের জন‍্য চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রশংসা এবং এ আয়োজনের মাধ্যমে বাহরাইন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় ও টেকসই হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

IMG_13

আজ ১১ জানুয়ারি ফেস্টিভ্যালের শেষ দিন। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত লুলু হাইপার মার্কেট ডানা মলে ফেস্টিভ্যাল চলবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে এক ঘণ্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান সাহিত্যিক হিসেবে শরিফুল আলম তার লেখনীর মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংস্কৃতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করছেন।

২ দিন আগে

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এও বলেন যে, বাংলাদেশি শ্রমিকেরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

৩ দিন আগে

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, আপথিঙ্ক এডুকেশন মূলত একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত। তারা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে চান।

৩ দিন আগে

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

আলোচনায় বক্তারা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

৫ দিন আগে