logo
সুপ্রবাস

সিডনিতে গজলসন্ধ্যা ঘিরে প্রবাসীদের মিলনমেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ আগস্ট ২০২৫
Copied!
সিডনিতে গজলসন্ধ্যা ঘিরে প্রবাসীদের মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির পূর্ব ক্যাম্পবেলটাউন কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর গজলসন্ধ্যা। গত ২৩ আগস্ট (শনিবার) সুরের আবেশে ভরা এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য রূপ নেয় এক স্মরণীয় মিলনমেলায়।

গজল সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন রুমানা হক। তাঁর সঙ্গে ছিলেন শোহেল খান, বিজয় শাহা ও রুশনান। তাদের সমন্বিত পরিবেশনা শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে। অনুষ্ঠানে রুমানা হক তাঁর গানের গুরু অপরিজিতা চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা জানান। অপরিজিতা চক্রবর্তী ভার্চুয়ালি যুক্ত হয়ে শ্রোতাদের ধন্যবাদ জানান ও শিল্পীর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ ও আশিকুর রহমান এশ।

প্রথমে বাড়িতে আয়োজনের পরিকল্পনা থাকলেও শীতল আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাসের কারণে অনুষ্ঠানটি কমিউনিটি হলে স্থানান্তর করা হয়। এতে অতিথিদের জন্য তৈরি হয় আরামদায়ক ও সুশৃঙ্খল পরিবেশ। বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হয়ে চলে অনেক রাত পর্যন্ত। মাগরিবের নামাজের পর নার্গিস, কান্তা, সুমি ও রিপার সৌজন্যে পরিবেশন করা হয় স্ন্যাকস ও চা।

শিল্পীদের সম্মান জানাতে এবং তাদের অনুপ্রাণিত করতে আয়োজক কমিটির পক্ষে রানা ইফতেখার আহমেদ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শাড়ি স্পন্সর করে প্রিমিয়াম বাংলাদেশি ফ্যাশন হাউস “লাভিস (Lavish)”। সাউন্ড সিস্টেমে ছিলেন মাহদী এবং ক্যামেরায় অশোক অধিকারী।

এই গজলসন্ধ্যা প্রবাসী বাংলাদেশি সমাজে সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মত দেন সবাই। নৈশভোজ পরিবেশনের মাধ্যমে গজলসন্ধ্যার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও দেখুন

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।

২ দিন আগে

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

অতিথি ও বিএমএস পরিবারসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মিলনমেলায় অংশ নেন, যেখানে পেশাদারত্বের পাশাপাশি ছিল উষ্ণ বন্ধুত্ব, সংস্কৃতির আলো আর স্বদেশের সুর।

৪ দিন আগে

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য সেচ্ছাসেবী রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় নাগরিক ও অন্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

৫ দিন আগে