logo
সুপ্রবাস

আবুধাবিতে জমকালো আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৮ এপ্রিল ২০২৫
Copied!
আবুধাবিতে জমকালো আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জমকালো আয়োজন উদ্‌যাপন করা হয়েছে বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (১৫ এপ্রিল) আবুধাবির একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়্যিদ।

অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

FB_IMG_1744749858479

তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও আমিরাতের দীর্ঘদিনের সুসম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার একটি সুখী, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য।

FB_IMG_1744749881617

আয়োজনে উপস্থিত ছিলেন অন্তত ৩২টি দেশের কূটনঅতিক ও তাদের পরিবারের সদস্য, দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান, বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের উর্ধ্বত্বন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য, বিমান বাংলাদেশ এয়ারলাইস, জনতা ব্যাংকের কর্মকর্তা, সিআইপি মর্যাদাপ্রাপ্ত বিশিষ্ট প্রবাসী, বাংলাদেশ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আগত প্রবাসীরা এ অনুষ্ঠানের মাধ্যমে আমিরাত বাংলাদেশের সম্পর্ক আরও জোরালো হওয়ার পাশাপাশি দেশটিতে শিগগিরই বাংলাদশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

৭ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

৮ দিন আগে