logo
সুপ্রবাস

ফিনল্যান্ডে বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে বর্ষবরণ উৎসব

জামান সরকার, হেলসিংকি (ফিনল্যান্ড) থেকে২২ এপ্রিল ২০২৫
Copied!
ফিনল্যান্ডে বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে বর্ষবরণ উৎসব

ফিনল্যান্ডে বাংলাদেশিদের প্রাণের সংস্কৃতি আর উৎসবের ছোঁয়ায় আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। হেলসিঙ্কির নিকটবর্তী এসপো শহরের ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই বর্ষবরণ উৎসবের আয়োজন করে বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ‘প্রত্যাশা’।

বিপুলসংখ্যক প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ঢাকঢোলের তালে, বৈশাখী আলপনায় রাঙিয়ে, আর বাহারি পোশাকে সজ্জিত হয়ে প্রবাসীরা নতুন বাংলা বছরকে বরণ করে নেন প্রাণভরে।

প্রত্যাশা ১

উৎসবের মূল আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে ছিল প্রবাসী শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশীয় সুরে ফিরে আসে বাংলার মাটি ও মানুষের গল্প। বৈশাখ বরণের নানা প্রসঙ্গ তুলে ধরা হয় গানে গানে, যা শ্রোতাদের আবেগে ছুঁয়ে যায়।

অনুষ্ঠানজুড়ে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা, বহুদিন পর পরিচিতজনকে কাছে পাওয়ার আনন্দ, আর স্মৃতির পাতা উল্টে দেখার মুহূর্ত। আবৃত্তির ফাঁকে ফাঁকে চলছিল হাস্যরস আর প্রাণখোলা কথোপকথন।

খাবারের স্টলগুলো ছিল ভোজনরসিকদের অন্যতম আকর্ষণ। পান্তা-ইলিশ, দেশীয় পিঠা, বিরিয়ানি, ভর্তা, মিষ্টান্নসহ নানা রকমের দেশি খাবার স্টলে উপস্থিত ছিল, যা দেশের স্বাদ ফিরিয়ে এনেছিল প্রবাসীদের জিভে ও মনে।

উল্লেখযোগ্য যে, এবারের বর্ষবরণ উৎসব দর্শকসংখ্যার দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিপুলসংখ্যক অংশগ্রহণকারী প্রাণভরে উপভোগ করেছেন এই আয়োজন, যা প্রবাসের মাটিতে বাঙালি সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

প্রত্যাশা ২

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শাকিল, দীপু, মানিক, ইভা, দবির, হান্নান, পলি, ঝুমা, পিটু, লিজা, জনি, নাহিম, মবিন, কলি, শাওন, দিশা, ফারদিন, আলাউদ্দিন, জুঁই, জামান, সোনিয়া, তারেক, সূচনা, মাহিব, রায়ান, ডানিয়েল, ওসমান, রকি, স্বপ্নীল, সান্তা, তায়েবা, শাহেদ, নাহিদা, মাসুম, অদিতি, আলামিন, আইভি, প্রিন্স, রুপা, মনির, কৌশিক, সুমনা, শেহরান, আশিক, মুনিয়া, সারা, হাসান, মুন্নি, তুলি, মাহফুজ, দোলন প্রমুখ।

আয়োজক সংগঠন ‘প্রত্যাশা’-এর পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর থেকে আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবমুখর আনন্দের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা জানান।

আরও দেখুন

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।

২ দিন আগে

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

অতিথি ও বিএমএস পরিবারসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মিলনমেলায় অংশ নেন, যেখানে পেশাদারত্বের পাশাপাশি ছিল উষ্ণ বন্ধুত্ব, সংস্কৃতির আলো আর স্বদেশের সুর।

৪ দিন আগে

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য সেচ্ছাসেবী রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় নাগরিক ও অন্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

৫ দিন আগে