logo
সুপ্রবাস

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নতুন কমিটি গঠন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৮ অক্টোবর ২০২৫
Copied!
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নতুন কমিটি গঠন
সাধারণ সম্পাদক আ হ জুবেদ ও সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন

কুয়েতে প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের দুই বছরের জন্য নতুন কমিটি গঠত হয়েছে। নতুন কমিটি গঠনের আগে উৎসবমুখর পরিবেশে সংগঠনের দ্বিবার্ষিক (২০২৫–২৬) সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাতে জিলিব আল সুয়েখের আব্বাসিয়ার মুজাম্মা এলাকার কিং চিকেন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রূপ নেয়।

নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সময় টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ।

সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন ও দপ্তর সম্পাদক জাহিদ হোসেন জনি
সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন ও দপ্তর সম্পাদক জাহিদ হোসেন জনি

অন্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি মাই টিভির প্রতিনিধি আল-আমিন রানা, সহসভাপতি এস এ টিভির প্রতিনিধি মো. সেলিম হাওলাদার ও নিউজ২৪ টিভির প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি মো. হেবজু মিয়া, যুগ্ম সম্পাদক ডিবিসি টিভির প্রতিনিধি মহসিন পারভেজ, এটিএন নিউজ টিভির প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন ও গাজী টিভির প্রতিনিধি আলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী পাভেল ও চ্যানেল ২৪ টিভির প্রতিনিধি জিসান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল এস টিভির প্রতিনিধি জসিম উদ্দিন ভুঁইয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি কাউসার আহমেদ বিহন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি বেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সিএইচডি টিভির প্রতিনিধি নাসরিন আকতার মৌসুমী, দপ্তর সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি জাহিদ হোসেন জনি।

এ ছাড়া ১ নস্বর সদস্য হিসেবে রয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোসারফ হোসেন, অন্য সদস্যরা হলেন দৈনিক সরেজমিনের প্রতিনিধি এইচ এম এরশাদ, নাগরিক টিভির প্রতিনিধি এবাদুর রহমান ও ফাল্গুনী টিভির প্রতিনিধি লুৎফর রহমান।

সভায় আলোচকেরা প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য ও পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং নবনির্বাচিত কমিটির প্রতি সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৪ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৭ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৮ দিন আগে