logo
সুপ্রবাস

আমিরাতে দুই বাংলাদেশি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু

মাহবুব সরকার, আবুধাবি থেকে২২ এপ্রিল ২০২৬
Copied!
আমিরাতে দুই বাংলাদেশি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। আমিরাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন দুই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং অন্যটি উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল। কেন্দ্রসমূহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আবুধাবির বাংলাদেশ স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় ৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ৩৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ১২ জন। প্রথম দিন পরীক্ষাকেন্দ্রে পরিদর্শকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ উল্লাহ খান।

উত্তর আমিরাতের রাস আল খাইমাহর বাংলাদেশ স্কুলে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল ৪৫ জন। পরীক্ষায় অংশ নেয় ৪৪ জন এবং অনুপস্থিত ছিল ১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগের আর ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের। প্রথম দিন কেন্দ্র পরিদর্শকের দায়িত্বে ছিলেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার।

আরও দেখুন

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।

৩ দিন আগে

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

অতিথি ও বিএমএস পরিবারসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মিলনমেলায় অংশ নেন, যেখানে পেশাদারত্বের পাশাপাশি ছিল উষ্ণ বন্ধুত্ব, সংস্কৃতির আলো আর স্বদেশের সুর।

৫ দিন আগে

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতে ড্রোন হামলায় আহতদের জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য সেচ্ছাসেবী রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় নাগরিক ও অন্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

৬ দিন আগে