logo
সুপ্রবাস

কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলা

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে০৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলা

কুয়েতে দিন দিন বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশি প্রকৌশলীরা। বাংলাদেশ সরকারের প্রতি কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি–বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ খাতের কারিগরি বিভাগে বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশি প্রকৌশলীরা। দেশটির বিভিন্ন মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ প্রকৌশল সহযোগিতা দিয়ে বেশ সুনামও কুড়িয়েছেন বাংলাদেশি প্রকৌশলীরা। তাদের কেউ কুয়েতের তেল মন্ত্রণালয়, কেউবা বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়, কেউ কৃষি মন্ত্রণালয় আবার কেউ বৈমানিক কিংবা টেলিকমিনেকেশন ইঞ্জিনিয়ারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

গত শুক্রবার (৩১ জানুয়ারি) কুয়েতের কাবাদ অঞ্চলের একটি রিসোর্টে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, (আইইবি) কুয়েত চ্যাপ্টারের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলায় পরিণত হয়।

দিনব্যাপী আনন্দ-উৎসবসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় এই মিলনমেলার। আয়োজনে ছিল নারী–পুরুষের বল নিক্ষেপ, বালিশ খেলা, বিঙ্গোসহ বিভিন্ন খেলাধুলা। গৃহিণীদের তৈরি পিঠা–পায়েশ, ফুচকা, চটপটি, নানান মিষ্টান্ন খাবারের সমারোহ।

কর্মব্যস্তময় প্রবাসজীবনে বছরে একটি দিন সবাই একত্র হয়ে তারা আনন্দিত হয়েছেন। পাশাপাশি তারা উদ্বিগ্ন দিন দিন কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের সংখ্যার কমতি দেখে।

Picture  2

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল কুদ্দুস মল্লিক। সঞ্চালনা করেন প্রকৌশলী নজরুল ইসলাম।

এই মিলনমেলার মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশি প্রকৌশরী ও তাদের পরিবারের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করার চেষ্টা করেন বলে জানান সংগঠনের চেয়ারম্যান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়েত এয়ারওয়েজের নির্বাহী প্রকৌশলী আবদুল রহমান আল-দোইসারি, বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কুয়েতে নিয়োজিত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টসের (বিএমসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন, সংগঠনের অনারারি সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ আতাহার আলী, কুয়েত জাতীয় পেট্রোলিয়াম কোম্পানি (কেএনপিসি) প্রকৌশলী আবদুস সালাম, প্রকৌশলী আফতাব আহমেদ, প্রকৌশলী রফিকুল ইসলাম, কুয়েত এয়ারওয়েজের প্রকৌশলী শাহেদ সিনহা, মনিরুজ্জামান, প্রকৌশলী মো. জুলফিকার আলী, প্রকৌশলী হুমায়ুন সুলায়মান কবির, প্রকৌশলী মুসতাফিজ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফর রহমান মুকাই আলী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ বাংলাদেশি প্রকৌশলী, ডাক্তার ও তাদের পরিবারের সদস্যরা।

আরও দেখুন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৭ ঘণ্টা আগে

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তা নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। বিশেষ করে নারী কর্মসংস্থান হ্রাস, যুব বেকারত্ব বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের অনিশ্চয়তা বাড়ার বিষয়টি উদ্বেগজনক।

১৯ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।

৫ দিন আগে