logo
বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই ইতালিতে স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ জানুয়ারি ২০২৫
Copied!
আইইএলটিএস ছাড়াই ইতালিতে স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত

ইতালির বিখ্যাত বোলোগনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। প্রতি বছর এই আহ্বান জানান তারা। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

ইতালির বোলোগনা রাজ্যে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ১০৮০ সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়টির অধীনে ২৬০টি ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে। এর মধ্যে ৪৮টি পিএইচডি প্রোগ্রাম, ৫৩টি বিশেষায়িত বিদ্যালয় প্রোগ্রাম এবং ৮৬টি প্রথম ও দ্বিতীয় স্তরের পেশাদার স্নাতকোত্তর প্রোগ্রাম।

আগে জেনে নিন সুবিধাগুলো

স্নাতকের সময়সীমা ৪ বছর এবং স্নাতকোত্তরের সময়সীমা ১ থেকে ২ বছর। স্কলারশিপে অর্থায়ন করবে ইতালি সরকার। উপবৃত্তি হিসেবে মোট ৬ হাজার ৫০০ ইউরো প্রদান করবে। টিউশন ফি মওকুফ করা হবে। যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

আবেদনে লাগবে যে যোগ্যতা

প্রথম বা একক সাইকেল ডিগ্রি প্রোগ্রামের জন্য স্যাট পরীক্ষার সনদ, দ্বিতীয় সাইকেল ডিগ্রি প্রোগ্রামের জন্য জিআরই সনদ লাগবে। তবে আইইএলটিএসের দরকার নেই। আবেদনকারীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে। স্নাতকের প্রোগ্রামের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফল থাকতে হবে। স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফল থাকতে হবে;

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শুরুতে আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যায় অনলাইনে। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদন করতে পারবেন ওয়েবসাইটে। সেখানে রয়েছে বিস্তারিত নিয়ম।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

১৫ দিন আগে

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬