logo
বিদেশে উচ্চশিক্ষা

আরব আমিরাতে পড়ুন বিনা খরচে, আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ অক্টোবর ২০২৪
Copied!
আরব আমিরাতে পড়ুন বিনা খরচে, আবেদন করুন আজই

হাল আমলে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হয়ে উঠেছে উচ্চশিক্ষায় অন্যতম পছন্দের গন্তব্য। দেশটিতে অনেকেই উচ্চশিক্ষা নিয়ে পড়তে যান পরে ইউরোপ বা আমেরিকায় পড়তে যাওয়ার সুবিধা নিতে। তবে দেশটি বেশ কিছু স্কলারশিপ দিয়ে থাকে প্রতি বছর। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোও বিনা খরচে পড়ার সুযোগ দেয়।

সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় দেশটির অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর এ বিশ্ববিদ্যালয় বৃত্তি দিয়ে থাকে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

২০২৫ সালের জন্য বৃত্তির আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। দেওয়া হবে মাসিক উপবৃত্তি। আছে প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যবিমার ব্যবস্থা। এ ছাড়া অতিরিক্ত বোনাস হিসেবে সুপারভাইজারের বাহ্যিক গবেষণা প্রকল্প থেকে ৩ হাজার দিরহাম (৯৭ হাজার ৬৭৩ টাকা) অথবা অভ্যন্তরীণ প্রকল্প থেকে ২ হাজার দিরহাম (৬৫ হাজার ১১৫ টাকা) দেওয়া হবে। পুরো অধ্যয়নেই এই সুযোগ পাবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকের ফলাফলে ৪ সিজিপিএর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষার প্রয়োজনীয় দক্ষতাসহ আরও কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে।

ব্যবসায়িক বিশ্লেষণে মাস্টার্স, ব্যবসায় প্রশাসনে ডক্টরেট, মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরসহ আরও অন্তত ৫০টির বেশি কোর্সে ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

কখন কীভাবে আবেদন করবেন

অনলাইলে আবেদন করা যাবে। পাসপোর্টের অনুলিপি, বৈধ ভিসা, সব কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল সার্টিফিকেটের অনুলিপি, ইংরেজি ভাষা দক্ষতা সনদ, আপডেট করা সিভি ও কর্মদক্ষতার সনদ থাকতে হবে।

এ বছর আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

২৪ দিন আগে

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬