logo
প্রবাসের খবর

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ নভেম্বর ২০২৫
Copied!
বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার কনস্যুলার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। ছবি: বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) নায়লা আল-নাশমি ইভেন্টস হলে এই ক্যাম্প আয়োজন করা হয়।

এই ক্যাম্পের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে দূতাবাস টিম ছাড়াও বাহরাইনের ট্রাফিক বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। ছবি বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। ছবি বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার কনস্যুলার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে বিদেশি অতিথি এবং বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে দূতাবাস কর্তৃক এ ধরনের সচেতনতামূলক সেমিনারের আয়োজনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বাহরাইনের সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সেমিনারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং বাংলাদেশিদের উদ্দেশে সচেতনতামূলক পরামর্শ প্রদানের জন্য দূতাবাসের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দূতাবাসের অন্য কর্মকর্তা ও কর্মকর্তারা এই সেমিনার ও কনস্যুলার ক্যাম্পে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সচেতনতামূলক সেমিনার ছাড়াও দূতাবাস মোবাইল কনস্যুলার সার্ভিস ক্যাম্পের আয়োজন করে, যাতে বাহরাইনের রিফা, আলী এবং আশেপাশের এলাকার প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধনসেবা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার এবং শ্রম কল্যাণ সেবা খুব সহজে গ্রহণ করতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ কমিউনিটির সদস্যরা এই সেমিনারে অংশ নেন এবং ক্যাম্পে দেওয়া বিভিন্ন সেবা গ্রহণ করেন। আগত প্রবাসীরা দূতাবাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, এ ধরনের প্রবাসবান্ধব কনসুল্যার সেবা বাহরাইনের বিভিন্ন স্থানে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে প্রদান করা হবে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১১ দিন আগে