logo
প্রবাসের খবর

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ মার্চ ২০২৫
Copied!
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ
চাঁদ। ছবি: সংগৃহীত

এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। এ তথ্য জানিয়েছে কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র।

সংস্থাটির জানায়, ২৯ মার্চ সৌদি এবং কুয়েতে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য; কিন্তু অসম্ভব হবে না।

কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানায়, আগামী ২৯ মার্চ শনিবার দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। এতে করে এই দেশগুলোয় ওইদিন ঈদ শুরু হবে না। দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার মধ্যপ্রাচ্যের সঙ্গে রমজান শুরু হয়েছে। কিন্তু তারা হয়ত ৩০টি রমজান পূর্ণ করবে।

কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও জানায়, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।

এদিকে কুয়েতে সরকার ঈদুল ফিতরের দুটি সম্ভাব্য ছুটির সময়সূচি নির্ধারণ করেছে।

যদি ৩০ মার্চ (রোববার) ঈদ হয়, তাহলে কুয়েতে সরকারি কর্মীরা তিন দিনের ছুটি পালন করবেন এবং ২ এপ্রিল বুধবার কাজে ফিরবেন।

আর যদি ৩১ মার্চ (সোমবার) ঈদ হয়, তাহলে ছুটি পাঁচ দিন পর্যন্ত বাড়ানো হবে। এমনটি হলে সরকারি কর্মীরা ৬ এপ্রিল (রোববার) থেকে কাজে ফিরবেন।

সূত্র: গালফ নিউজ

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১২ দিন আগে