বিডিজেন ডেস্ক

গত এক সপ্তাহে সৌদি আরবের পবিত্র মদিনা শহরের মসজিদে নববীতে ৫৬ লাখ মুসল্লির আগমন ঘটেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ বলছে, গত সাত দিনে মুসল্লিদের মধ্যে ৩৫০ টন জমজমের পানি ও ১ লাখ ৬৭ হাজার ৩৮২ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে। ভিড়-ব্যবস্থাপনা প্রটোকল মেনে মুসল্লিদের মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে হচ্ছে। সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে।
সৌদি সরকার জানায়, যারা রওজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন করে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। এতে করে তারা সুশৃঙ্খলভাবে হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।
মসজিদে নববী মহানবী (সা.)-এর মসজিদ, যেখানে তিনি নিজ হাতে ইবাদতের স্থান তৈরি করেছিলেন। এ মসজিদে তার রওজা মোবারকও অবস্থিত, যা বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য গভীর আবেগের স্থান।
ইসলামের পবিত্রতম স্থান মক্কায় মসজিদুল হারামে ওমরাহ পালন করার পরে, অনেকে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য মদিনার দিকে রওনা হন এবং শহরের অন্যান্য জায়গায় যান।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০)। তারা সপরিবার নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। অপরজন হলেন—নড়াইলের ফাহিম আলিম (২৭)।
আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
টরন্টো পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে ডেনফোর্থ অ্যাভিনিউ ও বাইং অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আহনাফকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবিতরা জানিয়েছেন, সমুদ্রের আবহাওয়া ছিল অত্যন্ত বৈরী। কয়েক ফুট উঁচু ঢেউয়ের আঘাতে যাত্রার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নৌকায় পানি ঢুকতে শুরু করে। লিবীয় জলসীমার ভেতরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নৌকাটি। জীবন বাঁচাতে অনেকেই সাগরের হিমশীতল পানিতে ঝাঁপ দেন।