বিডিজেন ডেস্ক

তিন বছর পর আফগানিস্তানে আবারও কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। গত রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি দূতাবাস লিখেছে, ‘সৌদি আরব সরকারের ভ্রাতৃপ্রতিম আফগান জনগণকে সব পরিষেবা প্রদানের আকাঙ্ক্ষার ভিত্তিতে ২২ ডিসেম্বর থেকে কাবুলে সৌদি মিশনের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
১৯৩২ সাল থেকে সৌদি আরব ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক। তখন থেকেই আফগান জনগণকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে সৌদি সরকার। এর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা পরিষেবা, পানি, খাদ্য নিরাপত্তা ও ত্রাণ কর্মসূচি রয়েছে।
বছরের পর বছর ধরে সশস্ত্র সংঘাতে বিধ্বস্ত আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে সৌদি আরব।
মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা ফিরে এলে ২০২১ সালের আগস্টে কাবুল থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করে নেয় রিয়াদ।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।