logo
প্রবাসের খবর

সিডনিতে আবারও চট্টগ্রাম উৎসব ৯ নভেম্বর

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৯ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে আবারও চট্টগ্রাম উৎসব ৯ নভেম্বর

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি ও এর আশপাশ এলাকায় বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীদের জন্য আবার আয়োজন করা হয়েছে বহু প্রতীক্ষিত ‘চট্টগ্রাম উৎসব ২০২৫’।

এক দিনের এই উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর (রোববার) ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে। সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে এই প্রাণবন্ত আয়োজন, যেখানে দুপুর ১টা ৩০ মিনিটে পরিবেশন করা হবে আসল চাটগাঁইয়া মেজবানির ভোজ।

এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে কিংবদন্তি ‘আবুল বাবুর্চি’। তিনি সরাসরি চট্টগ্রাম থেকে আসছেন সিডনিতে। তিনি নিয়ে আসছেন চট্টগ্রামের আসল মেজবানি রান্নার স্বাদ ও ঐতিহ্য, যা উপভোগ করতে পারবেন সিডনির সকল চাটগাঁইয়া ও বাংলাদেশি প্রবাসীরা।

উৎসবে শুধু খাবার নয়, থাকবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইভ মিউজিক পারফরম্যান্স। অনুষ্ঠানে সিডনির স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। ছোটদের জন্যও রয়েছে আনন্দের নানা আয়োজন—কিডস ফান জোন, জাম্পিং ক্যাসল, ফেস পেইন্টিংসহ আরও অনেক কিছু।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চট্টগ্রাম উৎসব ২০২৫’ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি চাটগাঁইয়া সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুত্বের এক মিলনমেলা। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে পরিবার-পরিজনসহ উপস্থিত হয়ে একসঙ্গে উপভোগ করতে এই অনন্য আয়োজন।

চট্টগ্রাম উৎসব ২০২৫

মেজবানি স্বাদে, মিলনমেলার আনন্দে

স্থান: ফেয়ারফিল্ড শো গ্রাউন্ড সিডনি।

তারিখ: ৯ নভেম্বর ২০২৫, রোববার

সময়: সকাল ১০টা থেকে বিকেল ৬টা।

লাঞ্চ সার্ভ: দুপুর ১টা ৩০ মিনিটে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১৯ ঘণ্টা আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১০ দিন আগে