রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট আনতে গিয়ে অসুস্থ হয়ে হাইকমিশন প্রাঙ্গণেই মারা গেছেন অরুণ নামের এক প্রবাসী। গতকাল সোমবার (১৩ এপ্রিল) এ ঘটনা ঘটে।
বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, মালয়েশিয়াপ্রবাসী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামের বাসিন্দা জনাব অরুণ, পিতা–সোলেমান হায়দার, মাতা–ছালেহা বেগম আজ সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় ইন্তেকাল করেছেন।
সোমবার সকাল আনুমানিক ১১টায় তিনি তার স্ত্রী মোসাম্মাৎ শাহানাজ শরীফসহ ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য হাইকমিশনে উপস্থিত হন। অসুস্থ থাকায় মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে তার ট্রাভেল পারমিট ইস্যু করার প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তীতে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ডাকা হয়; অ্যাম্বুলেন্সে উপস্থিত প্যারামেডিক নার্স তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি অবিলম্বে মালয়েশিয়ান পুলিশকে অবহিত করা হলে পুলিশ প্রয়োজনীয় প্রাথমিক তদন্তের পর মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি তার মাইল্ড স্ট্রোক হয়েছিল। তিনি উচ্চ ডায়াবেটিসে ভুগছিলেন।
বাংলাদেশ হাইকমিশন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। তার মরদেহ দ্রুত দেশে প্রেরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।"

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০)। তারা সপরিবার নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। অপরজন হলেন—নড়াইলের ফাহিম আলিম (২৭)।
আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
টরন্টো পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে ডেনফোর্থ অ্যাভিনিউ ও বাইং অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আহনাফকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।