logo
প্রবাসের খবর

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ ডিসেম্বর ২০২৪
Copied!
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে দেশটির রাজধানীর নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

বার্তা সংস্থা রয়টার্স নয়াদিল্লি থেকে এ খবর দিয়েছে।

বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁকে ভারতের অর্থনীতিতে সংস্কারের ক্ষেত্রে কৃতিত্ব দেওয়া হয়।

রাজনীতিতে আসার আগে মনমোহন সিং ছিলেন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নরও ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মনমোহন সিংকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের (১৯৯১-৯৬) সরকারে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মূলত এর পর থেকে তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতি নতুন পথে যাত্রা করে।

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের শুরুর কয়েক মাস পর্যন্ত তিনি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন। গত এপ্রিলে তিনি রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেন।

আরও দেখুন

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৬ ঘণ্টা আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

৭ ঘণ্টা আগে

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের লেবানিজ গবেষক ফাওয়াজ গেরগেস বলেন, চুক্তিটি ‘জন্মের আগেই মৃত’ এবং কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। কারণ এটি এমন একটি শর্তের ওপর নির্ভর করছে, যা বাস্তবে পূরণ করা অসম্ভব।

৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

২ দিন আগে