logo
প্রবাসের খবর

সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ আর দুই সপ্তাহ বাকি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৪
Copied!
সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ আর দুই সপ্তাহ বাকি
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমার কর্মসূচি দুই সপ্তাহের মধ্যে শেষ হতে চলেছে। কর্মকর্তারা ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে, সাধারণ ক্ষমার সময়কাল আর বাড়ানো হবে না।

দেশটিতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের সুবিধা দিতে ১ সেপ্টেম্বর শুরু হয়েছিল সাধারণ ক্ষমার কার্যত্রম এবং ৩১ অক্টোবর এর মেয়াদ শেষ হবে।

ইতিমধ্যে হাজার হাজার অভিবাসী তাদের ভিসা নিয়মিত করেছে। কিছু অভিবাসী আমিরাত ছেড়ে গেছে।

দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) অভিবাসীদের সাধারণ ক্ষমার সুবিধা নিতে উৎসাহিত করার জন্য বেশ কয়েকটি অতিরিক্ত সুবিধার ঘোষণা দিয়েছে।

এর আগে ৭ অক্টোবর শারজাহতে আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাইদ আল খাইলি বলেছিলেন, ৩১ অক্টোবর শেষ হতে যাওয়া সাধারণ ক্ষমার মেয়াদ ২৪ দিনেরও কম বাকি আছে। এই মেয়াদ আর বর্ধিত করা হবে না।

তিনি পুনর্ব্যক্ত করেন, গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: গালফ নিউজ

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৯ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৬ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৮ দিন আগে