বিডিজেন ডেস্ক

এক সময় কানাডায় পাড়ি জমাতে চাইত অনেকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া ও ভিসা কমিয়ে দেওয়ার কারণে সেই আগ্রহ কমেছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য করতে এবার নতুন উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। দেশটিতে বেসরকারী খাতে চাকরি করা কর্মকর্তা কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর দিয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অরুযায়ী, কানাডার কর্মসংস্থান, কর্মশক্তি উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয় সম্প্রতি এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, ফেডারেল ন্যূনতম মজুরির হার বাড়ানো হয়েছে। আগে এটি ছিল ঘণ্টাপ্রতি ১৭ দশমিক ৩০ কানাডীয় ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪৮২ টাকা)। এখন তা করা হয়েছে ১৭ দশমিক ৭৫ কানাডীয় ডলার ( বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫২১ টাকা)।
গত ১ এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানান কানাডার কর্মসংস্থান, কর্মশক্তি উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী স্টিভেন ম্যাককিনন। তবে দেশটিতে ফেডারেলভাবে নিয়ন্ত্রিত বেসরকারি খাতে চাকরি করা কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন।
এক বিবৃতিতে মন্ত্রী স্টিভেন ম্যাককিনন বলেন, ‘ফেডারেল এই ন্যূনতম মজুরি কানাডীয় কর্মী এবং ব্যবসা–উভয়ের জন্য স্থিতিশীলতা এবং নিশ্চয়তা নিয়ে আসবে এবং আয় বৈষম্য কমাতে সাহায্য করবে। আজকের এই বৃদ্ধি আমাদেরকে আরও ন্যায্য অর্থনীতি গড়ে তোলার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।’

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।