logo
প্রবাসের খবর

সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ অক্টোবর ২০২৪
Copied!
সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু
শাকিল মাঝি। ছবি: সংগৃহীত

সৌদি আরবে গাড়িচাপায় মো. শাকিল মাঝি (২৩) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। শাকিল লক্ষ্মীপুর জেলার রায়পুরের বাসিন্দা।

রোববার (১৩ অক্টোবর) সকালে দেশটির আভা খামিজ মোসাইদ শহরে তিনি মারা যান।

সোমবার সন্ধ্যায় রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য বশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাওলাদার স্টেশন এলাকার মাঝি বাড়ির কৃষক আলিম উদ্দিন মাঝির ছেলে। ৮ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।

শাকিলের বড় ভাই মনির হোসেন জানান, প্রায় ৭ লাখ টাকা ঋণ নিয়ে ৬ মাস আগে শাকিলকে সৌদি আরব কাজের সন্ধানে পাঠানো হয়। সেখানে শাকিল পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে গাড়ি নিচে চাপা পড়েন।

শাকিলের মরদেহ আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রয়েছে। তার মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন শাকিলের বড় ভাই মনির হোসেন।

আরও দেখুন

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

ম্যাচজুড়ে ফিনল্যান্ডের গোলরক্ষক জাস্টুস আনুনেন ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও তার দৃঢ়তা ফিনল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত হেলেনিয়ুসের একমাত্র গোলই গড়ে দেয় ইতিহাস।

১৭ ঘণ্টা আগে

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

২ দিন আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

১০ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১৩ দিন আগে