জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। এর মাধ্যমে ভ্রমণকারী ও বাসিন্দা উভয়ের জন্য প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। আবেদনকারী ই-ভিসা পেতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
গত সপ্তাহে চালু হওয়া ই-ভিসা পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে করে ডিজিটাল ব্যবস্থাপনায় আরও একধাপ এগিয়ে গেল কুয়েত।
ই-ভিসা প্ল্যাটফর্মটি বর্তমানে চার ধরনের ভিসা প্রদান করে।এর মধ্যে একটি পর্যটন ভিসা। এ ভিসায় পর্যটকেরা কুয়েত আসতে পারবেন খুব সহজে। এর মেয়াদ হবে ৯০ দিন।
দুটি হলো পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা। পারিবারিক ভিসায় পরিবারের সদস্যদের কুয়েত নিয়ে আসা যাবে।
ব্যবসায়িক ভিসায় বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধি ও উদ্যোক্তারা যারা কুয়েতে বৈঠক, সেমিনার বা ব্যবসায়িক কাজে আসেন। যার মেয়াদ থাকবে ৩০ দিন।
অন্যদিকে সরকারি ভিসাটি সরকারি প্রতিনিধিদল এবং আনুষ্ঠানিক কাজে নিযুক্ত কূটনৈতিক মিশনের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
কুয়েতে নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় পর্যটন, পরিবার ভ্রমণ ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হবে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন প্রবাসীরা।
এ ছাড়া, কুয়েতের শিগগিরই জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পদ্ধতিতে যুক্ত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে ৬টি উপসাগরীয় দেশে একই ভিসায় চলাফেরা করা যাবে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করবে বলে মনে করছেন অনেকে।

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।
ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।