logo
প্রবাসের খবর

ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ মে ২০২৫
Copied!
ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

পাকিস্তানের ৬টি জায়গায় ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৪৬ জন।

খবর পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের।

আজ বুধবার (৭ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। সংবাদ সম্মেলনে সেসব হামলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান উপস্থাপন করেন আহমেদ শরিফ।

তাঁর তথ্য অনুযায়ী, বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে হামলায় ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২টি তিন বছরের শিশু, ৭ জন নারী ও ৪ জন পুরুষ। এ ছাড়া ৩৭ জন আহত হয়েছে, তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী।

মুজাফফরাবাদে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপিআরের মহাপরিচালক বলেন, সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া, এক কিশোর ও এক কিশোরী আহত হয়েছে।

কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ১৬ ও ১৮ বছর বয়সী দুজন নিহত হয়েছে। এ ছাড়া, হামলায় এক নারী ও তার মেয়ে আহত হয়েছে।

আহমেদ শরিফ আরও বলেন, পাঞ্জাবের মুরিদকেতে উমালকুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে। এ ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। আরও ২ ব্যক্তি নিখোঁজ রয়েছে। হামলায় স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।

শিয়ালকোট ও শাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান আহমেদ শরিফ। তিনি বলেন, সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০)। তারা সপরিবার নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। অপরজন হলেন—নড়াইলের ফাহিম আলিম (২৭)।

৫ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার ৬ দিনের সরকারি ছুটি অনুমোদন

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার ৬ দিনের সরকারি ছুটি অনুমোদন

আরব আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

৬ দিন আগে

টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান যুবকের মৃত্যু

টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান যুবকের মৃত্যু

টরন্টো পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে ডেনফোর্থ অ্যাভিনিউ ও বাইং অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আহনাফকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৬ দিন আগে

ভূমধ্যসাগরে আবার নৌকাডুবি: নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ উদ্ধার ৩২

ভূমধ্যসাগরে আবার নৌকাডুবি: নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ উদ্ধার ৩২

জীবিতরা জানিয়েছেন, সমুদ্রের আবহাওয়া ছিল অত্যন্ত বৈরী। কয়েক ফুট উঁচু ঢেউয়ের আঘাতে যাত্রার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নৌকায় পানি ঢুকতে শুরু করে। লিবীয় জলসীমার ভেতরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নৌকাটি। জীবন বাঁচাতে অনেকেই সাগরের হিমশীতল পানিতে ঝাঁপ দেন।

৭ দিন আগে