logo
প্রবাসের খবর

আরব আমিরাতে ঘুষ নিয়ে পরীক্ষার ফল পরিবর্তন, শিক্ষকদের উদ্বেগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ অক্টোবর ২০২৪
Copied!
আরব আমিরাতে ঘুষ নিয়ে পরীক্ষার ফল পরিবর্তন, শিক্ষকদের উদ্বেগ
সৌদিতে এক সপ্তাহে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার: জানুন বিস্তারিত

সংযুক্ত আরব আমিরাতে ঘুষ নিয়ে পরীক্ষার ফল পরিবর্তন করার অভিযোগে এক ব্রিটিশ শিক্ষককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫ হাজার দিরহাম ও আরব আমিরাত থেকে বের করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আরব আমিরাতের বিভিন্ন স্কুলের প্রধানেরা। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুবাইয়ের স্প্রিংডেলস স্কুলের প্রধান জুবায়ের আহমেদ বলেন, ‘স্কুলগুলোর একাডেমিক ভালো ফলের পাশাপাশি সততা এবং মূল্যবোধের ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে। এটা খুবই দুঃখজনক খবর । শিক্ষকতা একটি মহৎ পেশা। একজন শিক্ষক এই ধরনের অনৈতিক আচরণে জড়িত হন তখন এটি হৃদয়বিদারক।’

আহমেদ জানিয়েছেন , স্কুলে এই জাতীয় সমস্যাগুলো মোকাবিলায় তাদের কঠোর ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, ‘আমরা শিক্ষকদের যোগদানের সময় একটি নৈতিক আচরণবিধিতে স্বাক্ষর করা বাধ্যতামূলক করেছি। অসদাচরণের ঘটনা রোধ করার জন্য শিক্ষকদের নিয়মিত মূল্যায়ন এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাকগ্রাউন্ড চেক করাও অপরিহার্য।’

আবুধাবির শাইনিং স্টার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ অভিলাশা সিং এই ধরনের ঘটনা প্রতিরোধে কাজের নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘কাজের নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষকদের নির্দেশ দিই যেন বাবা-মায়ের কাছ থেকে উপহার গ্রহণ না করা হয় কারণ এটি বাধ্যবাধকতা তৈরি করে।’

আরব আমিরাতের আইন অনুযায়ী, যে ব্যক্তিরা বেসরকারি খাতে ঘুষের অনুরোধ করেন, গ্রহণ করেন বা প্রতিশ্রুতি দেন তাদের ৫ হাজার দিরহামের কম জরিমানা করা যাবে না। সেইসঙ্গে ঘুষের বিনিময়ে গৃহীত সেই সুবিধা বাতিল করা হবে এবং পাঁচ বছরর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৭ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৪ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৬ দিন আগে