logo
প্রবাসের খবর

সাদ্দাম হোসেনের চরিত্র থাকায় গেম নিষিদ্ধ করল কুয়েত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ অক্টোবর ২০২৪
Copied!
সাদ্দাম হোসেনের চরিত্র থাকায় গেম নিষিদ্ধ করল কুয়েত

ইরাকি শাসক সাদ্দাম হোসেনের চরিত্র ও গালফ যুদ্ধের প্রেক্ষাপট থাকায় কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৬ ভিডিও গেমটি নিষিদ্ধ করল কুয়েত। এই গেমটির মূল আকর্ষণ প্রয়াত ইরাকি শাসক সাদ্দাম হোসেন, যিনি ৯০’র দশকে কুয়েত আক্রমণ ও দখল করে নিয়েছিলেন। সে সময় ঘটে যাওয়া গালফ যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি গেমটি। ফলে, এ গেম প্রকাশের অনুমতি দেয়নি মধ্যপ্রাচ্যের ছোট দেশটি।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত শুক্রবার গোটা বিশ্বে প্রকাশিত হয় কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৬। ফার্স্ট পার্সন শুটার ঘরানার এ গেমে তৎকালীন সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে অপারেশন চালানোর প্রেক্ষাপট উঠে এসেছে।

এর গেম-প্লে ট্রেইলারে কয়েকটি পুড়তে থাকা তেলের খনি দেখা গেছে, যা কুয়েতের সেইসব নাগরিকের জন্য খুবই বেদনাদায়ক, যারা গালফ যুদ্ধ দেখেছেন।

এ ছাড়া, গেমটি উন্মোচনের আগে প্রকাশ করা ফুটেজে সাদ্দাম হোসেন ও ইরাকের পুরোনো তিন-তারার পতাকাও দেখা গেছে। গেমের মাল্টিপ্লেয়ার মোড, যা এ সিরিজের জনপ্রিয় এক ফিচার, তাতে কুয়েতের মরুভূমি অঞ্চলে স্কাড ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধের প্রেক্ষাপট উঠে এসেছে।

গেমটির নির্মাতা অ্যাক্টিভিশন এক বিবৃতিতে কুয়েতে ‘গেমের ওপর নিষেধাজ্ঞা জারির’ কথা স্বীকার করলেও এ বিষয়ে তারা কোনো ব্যাখ্যা দেয়নি।

এ সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি কুয়েতের তথ্য মন্ত্রণালয়।

আরও দেখুন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২০ ঘণ্টা আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

২০ ঘণ্টা আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৪ দিন আগে

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

৫ দিন আগে