logo
প্রবাসের খবর

দুবাইয়ে ৫০ লাখ টাকা করে লটারি জিতেছেন ২ বাংলাদেশি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ এপ্রিল ২০২৫
Copied!
দুবাইয়ে ৫০ লাখ টাকা করে লটারি জিতেছেন ২ বাংলাদেশি
বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রতে ৫ জন প্রবাসী ভারতীয় ও বাংলাদেশি জয়ী হয়েছেন। ছবি: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘বিগ টিকিট’ নামে একটি লটারিতে এ সপ্তাহে ১ লাখ ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি টাকায় ৪৯ লাখ ৫৮ হাজার ১০৩ টাকা) করে জিতেছেন ২ বাংলাদেশি।

খবর সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের।

৫২ বছর বয়সী আবু মনসুর আলী আহমেদ এই লটারিতে জিতেছেন। ফুজাইরাহতে গাড়ির ওয়ার্কশপ রয়েছে তাঁর। ১৯৯২ সালে দুবাইয়ে যান তিনি। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে প্রথম বিগ টিকিট সম্পর্কে জানেন। তখন থেকেই প্রতি মাসে ২০ বন্ধুর এক দলের সঙ্গে বিগ টিকিট কিনে আসছিলেন তিনি।

লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সেটা এখনো ঠিক করেননি। তবে তিনি এই ড্রতে আরও অংশ নেবেন বলে জানান। তিনি বলেন, ভবিষ্যতে আরও এই ড্রতে অংশ নিব। অন্যদেরও উৎসাহ দেব। সুযোগ নেওয়া উচিত, কারণ যে কেউ পরবর্তী জয়ী হতে পারে।’

আরেক জয়ী হলেন কাতারপ্রবাসী বাংলাদেশি রহমত উল্লাহ। সুপারভাইজার পদে কর্মরত ৩০ বছর বয়সী রহমত ৬ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে প্রতি মাসে ৫ জন বন্ধুর সঙ্গে টিকিট কিনছেন। ড্র-তে জয়ের ফোন পেয়ে তিনি উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমি খুবই খুশি, বিগ টিকিটকে অসংখ্য ধন্যবাদ।’

রহমত এই পুরস্কারের টাকা দিয়ে নিজের একটি ব্যবসা শুরু করতে চান। অনেক দিনের ইচ্ছা তাঁর। ভবিষ্যতেও আরও বিগ টিকিট কিনে যাবেন বলে জানান তিনি।

এ ছাড়াও একই সঙ্গে তিন ভারতীয়ও এই লটারি জিতেছেন।

ভারতের কেরালার ছেলে আখিল শ্রীকান্ত প্রসাদ ২০১৬ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি তাঁর ১০ জন বন্ধুর সঙ্গে গত ৮ বছর ধরে নিয়মিত বিগ টিকিট কিনে আসছেন। এবার ড্রতে নাম দেখে উচ্ছ্বাস প্রকাশ করে এই ৩৪ বছর বয়সী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, ‘আমি দুবাইতে আসার পর আশপাশের লোকজনের মাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারি। আমার কাছে দুবাই মানেই বিগ টিকিট।’

তখন থেকে বিগ টিকিট কেনা তাঁর নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। ড্র জেতার ফোন পেয়ে ভেবেছিলেন কেউ মজা করছে। পরে ইউটিউবে ভিডিও দেখে বুঝতে পারেন এটি সত্যি। এই টাকা বিনিয়োগের ইচ্ছা আছে তাঁর। ভবিষ্যতে আরও ড্রতে অংশ নেবেন বলে জানান আখিল।

আরেক লটারি জয়ী কেরালার ২৭ বছর বয়সী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাল ভি বি প্রায় ৫ বছর ধরে শারজাহতে বসবাস করছেন। তিনি প্রায় প্রতি মাসেই বিগ টিকিট কিনে আসছেন। আমাল জানান, পুরস্কারের টাকা দিয়ে তিনি কিছু আর্থিক সহায়তা করবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন। তিনি ভবিষ্যতেও অংশ নেবেন বলে জানান। অন্যদেরও উৎসাহিত করেন।

রিশাল আরিয়াল নামে আরেক ভারতীয়ও এ সপ্তাহের ড্রতে দেড় লাখ দিরহাম জিতেছেন।

গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, চলতি এপ্রিল মাসে বিগ টিকিটে ২৫ মিলিয়ন দিরহাম জেতার সুযোগ, সঙ্গে সাপ্তাহিক নগদ পুরস্কার, বিগ উইন কনটেস্ট এবং বিলাসবহুল গাড়ি পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও, প্রতিটি টিকিটের সঙ্গেই থাকছে বিশেষ বোনাস: পুরো মাসজুড়ে ‘দুটি কিনলে দুটি ফ্রি!’ অফার।

বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রতে প্রতিটি সপ্তাহে ৫ জন ভাগ্যবান জয়ী ১ লাখ ৫০ হাজার দিরহাম করে পাবেন। প্রতি বৃহস্পতিবার জয়ীদের নাম ঘোষণা করা হয়।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

২ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৫ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

৯ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

৯ দিন আগে