logo
প্রবাসের খবর

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে সেনা মোতায়েন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ নভেম্বর ২০২৪
Copied!
বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে সেনা মোতায়েন
পিটিআইয়ের গাড়ি বহর। ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চলমান বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা পাকিস্তান। বিক্ষোভ–মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পিটিআইয়ের ডাকা ইসলামাবাদমুখী জনস্রোতে উত্তাল পাকিস্তানে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্রমবর্ধমান এই সহিংসতার মধ্যে দেশটির কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে।

শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এ ঘটনায় ৪ জন প্যারাট্রুপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর্টিকেল-২৪৫ ধারাতে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনে সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে ও সহিংসতা মোকাবিলায় সহায়তা করার অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সেনাবাহিনীকে অরাজকতা রোধে যেখানে প্রয়োজন সেখানে কারফিউ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে।

সূত্রগুলো জিও নিউজকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীকেও সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছে, যে কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসমূলক কার্যকলাপ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশৃঙ্খলাকারীদের বিচারের আওতায় আনতে তাদের চিহ্নিত করা হচ্ছে।

Pakistan_11zon

শ্রীনগর হাইওয়ের মর্মান্তিক ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে পিটিআই সমর্থকরা রেঞ্জার্স কর্মীদের ওপর একটি গাড়ি উঠিয়ে দেয়। এ ঘটনায় ৪ জন রেঞ্জার্স নিহত হয়েছেন এবং ২ পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলায় এ পর্যন্ত ৪ রেঞ্জার ও ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া, শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পিটিআই সমর্থকেরা তাদের কারাবন্দী নেতা ইমরান খানের আহ্বানে ইসলামাবাদে প্রবেশ করতে চাইছে। তারা রাজধানীর ডি-চকে জড়ো হয়ে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে চান বলে জানা গেছে।

এদিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরের নেতৃত্বাধীন পিটিআই বিক্ষোভকারীদের ইসলামাবাদ অভিমুখী গাড়িবহর আটকাতে দুই দিন ধরে রাজধানীতে নিরাপত্তা লকডাউন জারি আছে। গাড়িবহরে আলি আমিন গান্দাপুর ছাড়াও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি রয়েছেন। ইসলামাবাদের ডি চক এলাকায় তাঁদের বিক্ষোভ করার কথা রয়েছে।

সরকার ইসলামাবাদের প্রধান সড়কে প্রতিবন্ধকতা তৈরি করতে শিপিং কনটেইনার ব্যবহার করেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, যে কেউ ওই এলাকায় এলেই গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, ইমরান খানের প্রতিষ্ঠিত পিটিআইয়ের সমর্থকেরা সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার ইসলামাবাদে বিক্ষোভ মিছিল করেছেন। কখনো কখনো তাদের কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও দেখুন

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৪ দিন আগে

সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু

সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহার শুরু

আইএসকে দমন করতে ২০১৪ সালে সিরিয়ায় প্রায় ২ হাজার সেনা মোতায়েন করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার আমেরিকান সেনা অবস্থান করছে। সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।

৮ দিন আগে

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশি আটক

লোকমান এফেন্দি আরও জানান, অভিযানের সময় ২২টি সন্দেহজনক ও জালিয়াতিপূর্ণ বাংলাদেশি পাসপোর্ট, অ্যাক্সেস কার্ড, কম্পিউটার সেট, প্রিন্টার, কাটিং মেশিন, লেজার এনগ্রেভিং মেশিন, কার্ভ কাটার এবং একটি বেনেলি লিওনসিনো মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে, যা অবৈধ কার্যক্রমে ব্যবহৃত হতো।

১১ দিন আগে

পরমাণু চুক্তির জন্য আমেনরিকাকে ছাড় দিতে রাজি ইরান

পরমাণু চুক্তির জন্য আমেনরিকাকে ছাড় দিতে রাজি ইরান

ইরান–আমেরিকা যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি পরমাণু চুক্তি নিয়ে ওমানের রাজধানী মাসকাটে আলোচনায় বসেছিল দুই দেশ। আগামীকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে দ্বিতীয় ধাপের আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মজিদ তাখত।

১১ দিন আগে